মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে ৫ ভিক্ষুককে পুনর্বাসন, দোকানঘর ও সহায়ক উপকরণ বিতরণ

নান্দাইলে ৫ ভিক্ষুককে পুনর্বাসন, দোকানঘর ও সহায়ক উপকরণ বিতরণ 


“ভিক্ষাবৃত্তি ঘৃনা করি,ভিক্ষুক মুক্ত সমাজ গড়ি, ভিক্ষাবৃত্তি জীবন নয়,জীবন হোক কর্মময়” এই প্রতিপাদ্যে ময়মনসিংহের নান্দাইলে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫জন ভিক্ষুককে পুনর্বাসনে জন্য অনুমোদিত স্কীমের বিপরীতে দোকানঘর ও সহায়ক উপকরণ ও নগদ ৫ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।


সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত নান্দাইল উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (১৭ এপ্রিল) দুপুরে  উপজেলা পরিষদ মিলনায়তনে ৫জন ভিক্ষুকের মাঝে ৬০ হাজার টাকা মূল্যের এই উপকরণ বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী বলেন, ভিক্ষুকদের পূর্নবাসন করার লক্ষ্যে ৫ জন ভিক্ষুককে ৬০ হাজার টাকার মুদি দোকান,সহায়ক উপকরণ ও নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর বলেন,ভিক্ষুককে পুনর্বাসন করতে সরকারি অর্থের মাধ্যমে তাদেরকে সহায়তা প্রদান করা হয়েছে। সরকারের সেই সহযোগীতা পাওয়ার পর যেন তারা আবারো ভিক্ষাবৃত্তিতে না আসতে পারে সেই লক্ষ্যে তাদের তদারকির জন্য স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের দায়িত্ব দেয়া হয়েছে। 


নান্দাইল উপজেলা চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল বলেন,এতদিন ভিক্ষা করে জীবন চলতো তাদের। কিন্তু,এখন আর কারও কাছে হাত পাততে হবে না তাদের।মাননীয় প্রধানমন্ত্রী সব অসহায়ের সহায়। 


উপকারভোগীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের যা দেয়া হয়েছে তা দিয়ে আয় বাড়ানোর কাজে যুক্ত হতে পারবেন। আর ভিক্ষা করবেন না বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রচেষ্টার মাধ্যমে রক্ষা করতে হবে। 


উপজেলার পৌরসভার মাইজপাড়া গ্রামের জেবুন নাহার,মোয়াজ্জেমপুর ইউনিয়নের উত্তর পালাহার গ্রামের মোমেনা খাতুন,রাজগাতি ইউনিয়নের পাতিপাড়া গ্রামের রেখা আক্তার, চন্ডিপাশা ইউনিয়নের বরুনাকান্দা গ্রামের ছুলেমা খাতুন, জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি গ্রামের জীবন নাহার তারা দীর্ঘ ৩০ থেকে ৪০ বছর যাবৎ ভিক্ষা করছেন।সরকারী সুবিধি পাওয়ার পর এখন থেকে আর কেউ সকালে ঘুম থেকে উঠেই ভিক্ষার ঝুলি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করবে না বলে অঙ্গিকার করছেন পুনর্বাসিত ভিক্ষুকরা।

Tag
আরও খবর