বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

বাঘারপাড়া হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

যশোরের বাঘারপাড়া উপজেলার সমাজিক সংগঠন বাঘারপাড়া হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় পরিবারের মাঝে সেমাই চিনিসহ ঈদ সামগ্রী  বিতরণ করা হয়েছে।২১ এপ্রিল শক্রবার  সকাল ১০টায় বাঘারপাড়া,  দোহাকুলা, রুস্তমপুর সহ  এলাকার  বিভিন্ন জায়গায় নিম্ন আয়ের  গরিব অসহায় পরিবারে মাঝে  সেমাই চিনি সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এসময় নিম্ন আয়ের  গরীব অসহায় পরিবারের মাঝে  ডাল,তেল,আলু, পিয়াজ,রসুন,জিরা, মসলা,সিমাই, চিনি,দুধ,নুডুলস সহ অসহায় গরীব শিশুদের পোশাক ও কসমেটিক আইটেম বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সারমিন আক্তার সাথী, মিডিয়া ও প্রচার সম্পাদক মোঃ মোস্তাসিম বিল্লাহ, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলনসহ বাঘারপাড়া হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ।ঈদ সামগ্রী বিতরণ কালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সারমিন আক্তার সাথী,বলেন,এখন রমজান মাস চলছে, আমাদের এলাকায় ও আশেপাশের প্রতিবেশী গরীব অসহায় মানুষেদের যেন ঈদ ভালো ভাবে কাটে। সে কথা চিন্তা করেই আমাদের এই ব্যক্তিগত উদ্যোগ। আমরা মানুষের কাছে কোন বিনিময় চায় না। আজ ঈদকে সামনে রেখে কিছু গরীব অসহায় পরিবারে মাঝে আমরা যে সামান্য  কিছু ঈদ সামগ্রী তুলে দিতে পেরেছি এবং তাদের পাশে দাঁড়াতে পেরেছি এজন্য আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া । আগামীতেও যেন প্রতিটি মুহূর্তে অসহায়ের পাশে এভাবে দাঁড়াতে পারি এজন্য সকলের কাছে আমরা একান্ত ভাবে আমাদের সামাজিক সংগঠন বাঘারপাড়া হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া প্রার্থনা করছি।