সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

কেমন চলছে ঈদের সিনেমা?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-04-2023 08:02:35 am

ঈদের দিন একসাথে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আট সিনেমা। প্রথম দিন থেকেই হলগুলোতে দেখা যাচ্ছে দর্শক। বেশিরভাগ হলই পঞ্চাশ ভাগের বেশি দর্শক পেয়েছে। তাতেই হল কর্তৃপক্ষ খুশি। প্রত্যেকেই আশা করছেন, দুই চার দিনের মধ্যে দর্শক সমাগম শতভাগ হবে। প্রথম দিনে সেই আভাসই মিলেছে।


ঈদের প্রথম দিন থেকেই সিঙ্গেল স্ক্রিনগুলোতে শাকিব খানের সিনেমা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকেরা। দেশের প্রায় সব বড় হলগুলো ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার দখলে। এর বাইরে সিনেপ্লেক্সগুলোতে ভালো সাড়া মিলেছে ‘জ্বীন’, ‘কিল হিম’, ‘লোকাল’ এর পক্ষে।


রাজধানীর ঐতিহ্যবাহী হল মধুমিতায় চলছে শাকিবের সিনেমা। সেখানে দুপুর ও বিকালের শো খুব ভালো না গেলেও সন্ধ্যার শোতে ডিসি হাউজফুল গেছে। হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘প্রথম শোতে প্রায় ১৩-১৪ হাজার সেল হয়েছে।এই টিকিট সেল ক্রমশ বাড়বে চলতি সপ্তাহে। এখন বেশিরভাগ দর্শক ঈদের ছুটিতে গ্রামে গেছে। তারা ঢাকায় ফিরলে আরও দর্শক বাড়বে।’


অন্যদিকে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘জ্বীন’ সিনেমার প্রতিটি শো সব শাখায় প্রায় হাউজফুল। এছাড়া ‘লিডার’ আর ‘কিল হিম’র অবস্থায় বেশ ভালো। ‘আদম’ ও ‘লোকাল’ সিনেমা দুটিও প্রথম দিন খারাপ যায়নি। আগামী দুই একদিনের মধ্যে দর্শক চাপ আরও বাড়বে বলে আমরা অনুভব করছি। কারণ, সবগুলো ছবিরই অগ্রিম টিকিট সংগ্রহের আগ্রহ পাচ্ছি দর্শকদের কাছ থেকে।’


কেরানীগঞ্জের নিউ গুলশান সিনেপ্লেক্সে চলছে বাপ্পী চৌধুরী-জাহারা মিতুর ‘শত্রু’। জানা গেছে, এই সিনেমার প্রথম শোতে ৯৫ জন, দ্বিতীয় শোতে ৮৩ জন এবং তৃতীয় শোতে ১৩৪ জন দর্শক ছিল।


পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন্স সিনেমাসে ‘লিডার’ ও ‘কিল হিম’ রোজ ৪টি, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘পাপ’ ২টি, ‘শত্রু’ ও ‘আদম’ ছবির ১টি করে শো চলছে। সেখানে ‘পাপ’ সিনেমার প্রথম শো ছিল দর্শকশূন্য! আবার ‘জ্বীন’ ছবিটি আবার ভালো দর্শক পেয়েছে।

আরও খবর
6ad59e7b04c9f-191026103715.webp
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

৪ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে



6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

২২ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭৬ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে