মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে ইউএনও’র সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময়

নান্দাইলে ইউএনও’র সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময়    



ময়নসিংহের নান্দাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সাথে  সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনিক কক্ষে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।


নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে ও উপজেলা  কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় উক্ত সভায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় সহ ঈদপূর্ব ও ঈদপরবর্তী পরিস্থিতির উপর বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তব্য  রাখেন উপজেলা প্রকৌশলী শাহবো রহমান সজিব, উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এনামুল হক বাবুল, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি  সাংবাদিক হান্নান মাহমুদ, ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান মাহমুদ কাদের, সাংবাদিক আবু হানিফ সরকার, শফিকুল ইসলাম শফিক, শাহজাহান ফকির, মাওলানা হাবিবুর রহমান, আর এন শ্যামা, মিন্টু মিয়া, জুয়েল মিয়া, প্রমুখ। 


আলোচনায় বক্তারা নান্দাইলে আলোচিত ৫০ শতাংশ জমির ধান কাটা ব্যক্তিকে পুরষ্কৃতকরণ সহ আসন্ন পবিত্র ঈদ উল আযহার সময়ে যানজট নিরসন লক্ষ্যে যাত্রী ছাউনী স্থাপন, ঈদপরবর্তী রাস্তায় পিকআপ যোগে ডিজেপার্টি বন্ধকরন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতার বিষয়গুলো সঠিক বাস্তবায়ন সুনিশ্চিতকরন ও আইনশৃঙ্খলার পরিস্থিতি আরও উন্নতকরণ সম্পর্কে আলোচনা উত্থাপিত করা হয়। এতে ইউএনও সকল উত্থাপিত বিষয়গুলো বাস্তবায়ন করবেন বলে আশ্বস্ত ও সকলের সহযোগীতা কামনা করেন। 


আলোচনা শেষে নান্দাইলে কর্মরত দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি শাহ আলম ভূইয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপজেলায় প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর