নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

পাঞ্জাবের কারখানায় গ্যাস লিক, ১১ জনের মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 03:25:26 pm

ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার একটি কারখানায় গ্যাস লিক হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই গ্যাস লিকের কারণে জ্ঞান হারান। পরবর্তীতে তাদের মৃত্যু হয়। পাঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এই ঘটনায় আরও চারজন অসুস্থ হয়ে পড়েন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পরই সেখানে ছুটে গেছেন উদ্ধারকারী দলের সদস্যরা।


এছাড়া বেশ কয়েকজন চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীর সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। একই সঙ্গে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ৫০ জন সদস্যকেও মোতায়েন করা হয়েছে। ওই ঘটনাস্থল ঘেরাও করে রাখা হয়েছে।


পুলিশ জানিয়েছে, গ্যাস লিকের ঘটনায় পাঁচ নারী এবং ছয় পুরুষ প্রাণ হারিয়েছেন। নিহত ১১ জনের মধ্যে ১০ এবং ১৩ বছর বয়সী দুই শিশুও রয়েছে।


লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বতি তিওয়ানা বার্তাসংস্থা এএনআইকে বলেন, অবশ্যই এটি একটি গ্যাস লিকের ঘটনা। এনডিআরএফ আছে এবং সেখানে উদ্ধার অভিযান চালাবে বলে জানান তিনি।


তবে এটি কী ধরনের গ্যাস এবং কীভাবে গ্যাস লিক হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এনডিআরএফ এ বিষয়টি তদন্ত করবে বলে নিশ্চিত করেন স্বতি তিওয়ানা।


তিনি বলেন, যেখানে গ্যাস লিক হয়েছে এটি একটি জনবহুল এলাকা। সে কারণে সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়ার বিষয়টিকেই এখন সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।


এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান বলেন, প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে এবং পরবর্তীতে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।


অপরদিকে লুধিয়ানার ডেপুটি কমিশনার সুরভী মালিক বলেন, এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আরও খবর