ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ চার জন নিহত, আহত তিন বিক্ষুদ্ধ জনতার টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক অবরোধ

বিক্ষুদ্ধ জনতার টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী। টাঙ্গাইল-জামালপুর মহসড়কের ধনবাড়ী উপজেলার ধোপাখালি ইউনিয়নের বাঘীল বাজার এলাকায় রোববার(৩০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের আবুল কালামের মেয়ে রুশনী আক্তার (১৩),  রুশনীর সহপাঠী একই গ্রামের হাসেন আলীর মেয়ে সাদিয়া আক্তার (১৩), একই উপজেলার নরিল্যা গ্রামের মৃত নিয়ত আলীর ছেলে ভ্যান চালক আব্দুল হাকিম (৬৪) এবং গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে অটোরিকশা চালক গোলাম মোস্তফা (৫২)। এ সময় গুরুতর আহত অবস্থায় ধনবাড়ী উপজেলার বাঘীল গ্রামের জয়নালের মেয়ে যুথি আক্তার (১৩) ও আসর আলীর মেয়ে আফসানা আক্তার (১৩) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধনবাড়ী থেকে টিএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘীল বাজার এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারায়। এ সময় বাসটি দুধবাহী একটি ভ্যানকে চাপা দিয়ে বিপরীতমুখী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক আব্দুল হাকিম, অটোচালক গোলাম মোস্তফা ও রুশনী আক্তার নিহত হয়। এ ঘটনায় আহত ৩ শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় সাদিয়া আক্তার মারা যায়।

এ বিষয়ে নিহত সাদিয়ার মামা আয়নাল হক বলেন, সড়ক দুর্ঘটনায় ৩ জন ঘটনা স্থলেই মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় সাদিয়া আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। আহত অপর দুই শিক্ষার্থীর মধ্যে যুথির অবস্থা আশংকাজনক।

ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন জানান, এসএসসি পরীক্ষা থাকায় বেলা দুইটা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস দেওয়া হয়েছে। বাঘীল থেকে অটোরিকশায় ওই নিহত ছাত্রীরা ভাইঘাটের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা একঘণ্টা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম জসিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করলেও চালক ও সহকারী পলাতক রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন জানান, দুর্ঘটনার রোধে ধনবাড়ী বাস মালিক সমিতির সাথে সভা সেমিনারের মাধ্যমে গাড়ী চালাকদের প্রশিক্ষণের ব্যবস্থা ও লাইন্সেসবিহীন চালক যাতে গাড়ী চালাতে না পারে সে বিষয়ে আলোচনা করা হবে। যাতে দুর্ঘটনা কমে আসে। 


Tag
আরও খবর