সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

যারা সরকারে থাকেন তারাই আচরণবিধি ভঙ্গ করেন: ইসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 08:44:48 pm

সরকারদলীয় লোকজন নির্বাচনী আচরণ-বিধিমালা ভঙ্গ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, যারা সরকারে থাকেন তারাই আচরণবিধি ভঙ্গ করে থাকেন। সরকারে যারা থাকেন আরও দায়িত্বশীল আচরণ আশা করি আমরা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারি দলের দায়িত্বও অনেক বেশি।


রোববার (৩০ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


ইসি মো. আলমগীর বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেবিনেট সেক্রেটারিকে আমরা একটা পত্র দেবো। উনি যেন যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিয়ে যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য আছেন, তাদের যেন অন্তত অনুরোধ করেন যেন কোনো আচরণবিধি ভঙ্গ না হয়।


সকল প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে চলতে বাধ্য উল্লেখ করে ইসি মো. আলমগীর বলেন, কমিশন থেকে বিধিমালা মেনে চলার জন্য বারবার অনুরোধ করলেও কারও কারও মধ্যে দেখা যাচ্ছে, কিছুটা হলেও কৌশল করে আচরণবিধি না মানার প্রবণতা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন ক্লিপস, গণমাধ্যমের সূত্র আমাদের কাছে আসছে। কোনো কোনো প্রার্থী বা প্রার্থীর শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আচরণবিধি না মানার প্রবণতা দেখছি।


আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন করেছেন- এ বিষয়ে ইসি বলেন, আওয়ামী লীগের প্রার্থীকে ইসির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আজমত উল্লা সাহেব কেন আচরণবিধি লঙ্ঘন করেছেন তার ব্যাখ্যা চাওয়া হবে। কমিশনে এসে তাকে ব্যাখ্যা দিতে হবে।


সরকারি দল যেহেতু আওয়ামী লীগ, এই দলের সাধারণ সম্পাদককেও আমরা চিঠি দিয়ে অনুরোধ করবো যে, গাসিক নির্বাচনটি সংসদ নির্বাচনের আগে হচ্ছে, এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য-নিরপেক্ষ হওয়ার জন্য তাদের দায়িত্ব আরেকটু বেশি।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে