মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে ৫২৫১ পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন অনুপস্থিত

নান্দাইলে ৫২৫১ পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন অনুপস্থিত 


ময়মনসিংহের নান্দাইলে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২৫১ জন।যার মধ্যে প্রথম দিন অনুপস্থিত রয়েছে ৭৪ পরীক্ষার্থী।


রোববার ৩০শে এপ্রিল অনুষ্ঠিতব্য মাধ্যমিক ও সমমানের পরীক্ষায়  এস.এস.সি’র  ৪ টি, মাদ্রাসার ৩ টি ও এস এস সি ভোকশনালের ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 


এতে আজকের পরীক্ষায় মোট শিক্ষার্থীর মধ্যে এসএসসি’র ৩১ জন,দাখিল থেকে ৪২জন ও এসএসসি ভোকেশনালের ১ জনসহ মোট ৭৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ।


এতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) পরীক্ষায় ৩৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।এরমধ্যে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১৬৬৩ জন, মুশুলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১০২০জন, বীরকামটখালী জে.বি.উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে  ৪৭৩ জন ও বরিল্লা কে.এ. উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৫১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। 


অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১৩৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আচারগাঁও ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৩৯৩ জন, ঘোষপালা ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৬৪৩ জন ও আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ২৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে। 


এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শাখায় ১৮৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে।এরমধ্যে নান্দাইল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পরীক্ষা কেন্দ্রে ৫৭ জন ও নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ১২৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। তবে পরীক্ষায় অনুপস্থিত থাকলে ও কোন পরিক্ষার্থীর বহিষ্কার হওয়ার খবর পাওয়া যায়নি।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাখখারুল ইসলাম বলেন, পরীক্ষার্থী ঝড়ে পড়ার বিষয়টি আমরা খতিয়ে দেখবো। আর পরীক্ষার সার্বিক পরিবশে-পরিস্থিতি স্বাভাবিক ছিল।


নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর বলেন, এসএসসি পরীক্ষা নকলমুক্ত, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে । পরীক্ষা কেন্দ্রের ২’শ গজের মধ্যে জনসাধারণ প্রবেশে নিষেধধাজ্ঞা জারি ছিলো। আশা করছি সবকয়টি পরীক্ষা সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সুন্দরভাবে সম্পন্ন হবে।

Tag
আরও খবর