আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

নিষিদ্ধ হচ্ছে ইমু সহ ১৪ মেসেজিং অ্যাপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-05-2023 07:37:45 pm

© সংগৃহীত ছবি


ভারতে ১৪টি মোবাইল চ্যাটিং অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। সন্ত্রাসীরা মোবাইলে চ্যাটিং অ্যাপের দ্বারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে এমন অভিযোগে নিষিদ্ধ করা হয় অ্যাপগুলো।


সংবাদমাধ্যম এএনআই সূত্রে খবর, পাকিস্তানের সন্ত্রাসবাদীরা জম্মু ও কাশ্মীরে তথ্য প্রেরণের জন্য এই অ্যাপ ব্যবহার করছিল। ক্রিপভিসার, এনিগমা, সেফসইউস, উইক্রেম, মেডিয়াফায়ার, ব্রিয়ার, বিচ্যাট, ন্যান্ডবক্স, কনিয়ন, ইমু, ইলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি ও থ্রিমা। সোমবার (১লা মে) এনডিটিভি এই খবর জানিয়েছে। 


এনডিটিভির খবরে জানা যায়, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সুপারিশে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। যেসব অ্যাপ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং ভারতীয় আইন অমান্য করছিল তাদের তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠায় গোয়েন্দা সংস্থা। পরে মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অ্যাপগুলো নিষিদ্ধ করার অনুরোধ করে। ভারতীয় তথ্য প্রযুক্তি আইন-২০০০ এর ৬৯এ ধারায় অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়। 

সংবাদমাধ্যম এএনআই সূত্রে জানা যায়, এই ব্যাপারে দেশটির গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেছেন, গোয়েন্দা সংস্থা জানতে পারে অ্যাপগুলো ব্যবহার করে জম্মু ও কাম্মীর উপত্যকায় সন্ত্রাসী প্রচারণা চালানো হচ্ছিল।


গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা এএনআইকে জানিয়েছে, গোয়েন্দা সংস্থা জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগে এবং জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষকদের (ওজিডব্লিউ) ব্যবহৃত মাধ্যমগুলো নজরদারিতে রেখেছিল। একটি যোগাযোগের ক্ষেত্রে দেখা যায়, মোবাইল অ্যাপটি ভারতের প্রতিনিধিত্ব করে না এবং অ্যাপটিতে কী ধরনের কার্যক্রম চলছিল তা জানা খুব কঠিন ছিল।


আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৫৭ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৭৭ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬২ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে