বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

মিশেল ব্যাচেলেটের বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: জাতিসংঘ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2022 12:07:25 am

মিশেল ব্যাচেলেট

◾ আন্তর্জাতিক ডেস্ক


জেনেভায় জাতিসংঘ মানবাধিকার দপ্তরের বিদায়ী প্রধান মিশেল ব্যাচেলেটের গত ২৫ আগস্টের বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গ না থাকা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে গতকাল মঙ্গলবার তাঁর দপ্তর দাবি করেছে।


ঢাকায় জাতিসংঘ তথ্য কেন্দ্রের মাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশে নিজের সফরের সময় মানবাধিকার প্রসঙ্গে তিনি সরকার ও সুশীল সমাজের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন, সেহেতু জেনেভায় ২৫ আগস্টের সমাপনী বক্তব্যে তিনি জলবায়ু পরিবর্তন, খাদ্য, জ্বালানি, নাগরিক পরিসর ও অর্থনৈতিক অবস্থার মত বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেছেন।


এতে বলা হয়, বাংলাদেশ সফর শেষে গত ১৭ আগস্ট মিশেল ব্যাচেলেট এক সংবাদ সম্মেলনে মানবাধিকার সমস্যা স্বীকার করে নেওয়া সমাধানের প্রথম ধাপ উল্লেখ করে বলেছেন, মানবাধিকার রক্ষায় হাইকমিশনারের সুপারিশ বাস্তবায়নে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সব সময় সহায়তা দিতে প্রস্তুত থাকবে।


মিশেল ব্যাচেলেট ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১৭ আগস্টের সংবাদ সম্মেলনে বাংলাদেশে জোর করে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের গুরুতর অভিযোগের তদন্তের জন্য আন্তর্জাতিক মানের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত সংস্থা প্রতিষ্ঠা করতে বলেছেন। তিনি বলেন, কী করে একটি আন্তর্জাতিক মানের তদন্ত সংস্থা গড়ে তোলা যায়, সে ক্ষেত্রে তাঁর দপ্তর সরকারকে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। গুম নিয়ে কাজ করে জাতিসংঘের এমন একটি সংস্থা আছে, তাদেরও আমন্ত্রণ জানানো যেতে পারে।


এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জাতিসংঘ কী প্রক্রিয়ায় কাজ করে, সে বিষয়ে বিরোধী দলগুলোর নেতাদের কোনো ধারণা নেই। ‘তাঁরা (বিরোধী নেতারা) বোকার স্বর্গে বাস করছেন’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মিশেল ব্যাচেলেটের এখতিয়ার সম্পর্কে এসব নেতার কোনো ধারণা নেই।


পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এবং জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এ সময় উপস্থিত ছিলেন।

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে