বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

নানা কর্মসূচির মধ্য দিয়ে মিডওয়াইফারি দিবস পালিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 01:30:38 pm

‘তথ্য থেকে বাস্তবে, সব মিডওয়াইফ এক সাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৫ মে) পালিত হয়েছে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।


এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর র‌্যালি করেছে। সকালে অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এনডিসির নেতৃত্বে র‌্যালিটি ঢাকা নার্সিং কলেজ হতে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।


এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, ইউএনএফপিএ’র চিপ অব হেলথ ডা. রঘুবংশী রঘুস্বামী, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক নাসির উদ্দীন, রশিদুল মান্নাফ কবীর ও ডা. স্বপন কুমার মন্ডল, রেজিস্ট্রার রাশিদা আক্তার, ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ শিরিনা আক্তার প্রমুখ।


র‌্যালিতে সরকারি-বেসরকারি মিডওয়াইফারি শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী এবং মিডওয়াইফ অংশগ্রহণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পক্ষ থেকে জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হয়।


একজন মিডওয়াইফ বা ধাত্রী গর্ভাবস্থায়, প্রসব বেদনা এবং প্রসবের প্রারম্ভিক অবস্থায় নারী এবং শিশুদের পরামর্শ, যত্ন এবং সহায়তা দিয়ে থাকেন। তিনি গর্ভাবস্থার সময়ে নারীদের তত্ত্বাবধানে রেখে বিভিন্ন স্বাস্থ্য সেবা সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। স্বাস্থ্য ও শিশুর পরিচর্যা বিষয়ক উপদেশ দেন।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮১ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১০১ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৪৩ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে