চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন বাস্তবায়ন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত


“রেললাইন সরাসরি, ঢাকা যাবো তাড়াতাড়ি” এই স্লোগানে  ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন বাস্তবায়ন পরিষদের সাধারণ সভা গ্রীণ ভিউ হোটেলে অনুষ্ঠিত হয়েছে। দাবির যৌক্তিকতা তুলে ধরে উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও হুইপ মনিরুল হক চৌধুরী। এই দাবি বাস্তবায়ন হলে ঢাকা-কুমিল্লা যাতায়াতে ১ঘন্টা  সময় লাগবে এবং এতে খরচ যেমন কমবে তেমনি সময় বাঁচবে, কমবে দীর্ঘ সময়ের যানজটের বিড়ম্বনা। দুর্ভোগ থেকে মানুষ রক্ষা পাবে। তিনি আরও বলেন এ প্রকল্পটি বাস্তবায়ন করা হলে চাকুরিজীবী-কর্মজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অতি কম সময়ে ও কম খরচে কুমিল্লা-ঢাকা-কুমিল্লা যাতায়াত করতে পারবে এবং কুমিল্লা পর্যন্ত বিস্তৃত হবে রাজধানী ঢাকা । বিদ্যমান রেলপথে ঢাকা-কুমিল্লা যাতায়াতে অন্তত ৬টি জেলা ঘুরে ৪-৫ ঘন্টা সময় লাগে। এ বিষয়ে রেলপথমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে আলোচনা হলে তারাও ইতিবাচক সাড়া দেন বলে তিনি জানান।



ব্রিটিশ আমলে তৈরি রেল যোগাযোগকে আধুনিক ও দূরুত্ব কমিয়ে সময় সাশ্রয় এবং উন্নত করার লক্ষ্যে ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন বাস্তবায়নের দাবি দীর্ঘ দিনের। ৫ই মে শুক্রবার বিকেলে গ্রীণ ভিউ হোটেলে ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন বাস্তবায়ন পরিষদ এর সভাপতি মো: আলী আশ্বব এর সভাপতিত্বে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদনে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি এই প্রকল্প বাস্তবায়নে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম মানুষের সহযোগিতা চান। ঐক্যবদ্ধ থেকে দাবি আদায়ের জন্য এক হয়ে কাজ করার কথা বলেন। কুমিল্লা সরাসরি রেললাইন বাস্তবায়ন পরিষদ এর সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আবু তালেব, অ্যাড. মু.আখতার হোসেইন। বক্তারা এ দাবিকে এই অঞ্চলের লাখো জনতার প্রাণের দাবি উল্লেখ করে তা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন  উপজেলার প্রতিনিধি ও নানা শ্রেণিপেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আরও খবর