ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

‘সেরা’ প্রস্তুতি নিতে না পেরে তামিমের ভরসা মানসিক প্রস্তুতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2023 11:00:05 pm

আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ মে থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজের জন্য দেশের মাটিতে সিলেটে প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ, ইংল্যান্ডেও গেছে আগেভাগেই। যদিও বৃষ্টি ও অন্যান্য কারণে প্রস্তুতিটা ঠিক ‘সেরা’ হয়নি দলের। একমাত্র প্রস্তুতি ম্যাচটিও ভেসে গেছে বৃষ্টিতে। অধিনায়ক তামিম ইকবাল আপাতত তাই মানসিক প্রস্তুতিকেই বড় করে দেখছেন।


৩ মে ইংল্যান্ডে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করে বাংলাদেশ। এসেক্সের দ্য লেইসের পর কেমব্রিজের ফেনার্সে অনুশীলন করেছে তামিমের দল। ৫ মে ফেনার্সেই প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। চেমসফোর্ডের এসেক্স কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে হবে সিরিজটি, তবে সে মাঠে সিরিজ শুরুর আগে অনুশীলনের সুযোগ বাংলাদেশ পাবে মাত্র এক সেশন। সেটিও আগামীকাল সিরিজ শুরুর আগের দিন।


চেমসফোর্ডে বাংলাদেশ অনুশীলনের সুযোগ পাচ্ছে না মূলত কাউন্টি চ্যাম্পিয়নশিপের কারণে। সারের বিপক্ষে সে মাঠে চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলছে এসেক্স, যেটি শেষ হবে আজ। আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তামিম, সেখানেই এসেছে চেমসফোর্ডের এ মাঠে কম অনুশীলনের সুযোগ পাওয়ার প্রসঙ্গ। তামিম বলেন, ‘আমরা যদি সব সেশন ওখানে অনুশীলন করতাম, তাহলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো। জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়নি। কারণ, ওখানে খুব সম্ভবত কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটা খেলা চলছে। এগুলো তো আমাদের কারও নিয়ন্ত্রণে নেই। এগুলো নিয়ে না ভেবে ৯ তারিখ আমাদের একটা গুরুত্বপূর্ণ খেলা আছে ওটার জন্য আমরা মানসিকভাবে যতটুকু প্রস্তুতি নিতে পারি—সবাই কমবেশি খেলার মধ্যেই আছে। আমি নিশ্চিত মানসিকভাবে আমরা যতটা প্রস্তুত হব, ওটাই আমাদের সহায়তা করবে।’


আবহাওয়ার কারণে নিজেদের প্রস্তুতি ব্যাহত হয়েছে তামিম স্বীকার করেছেন সেটিও, ‘এসব জিনিস তো আসলে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আবহাওয়ার কারণে হয়তোবা সেরা প্রস্তুতিটা আমরা নিতে পারিনি। তবে যতটুকু সুযোগ আমরা পেয়েছি, আমরা চেষ্টা করছি যেন ভালোভাবে তৈরি হওয়া যায়। বাকিটা আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। লক্ষ্য তো একটাই, ভালো খেলা এবং জেতা। আশা করি, যে মাঠে খেলব কাল ওখানে যাব আমরা, আবহাওয়া যদি ঠিকঠাক থাকে আমরা অনুশীলনও করব।’


ইংলিশ গ্রীষ্মের একেবারে শুরুর দিক বলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা বড় একটা চ্যালেঞ্জই হবে বাংলাদেশ দলের। উইকেট কেমন হবে, সে ব্যাপারেও তামিমের খুব একটা ধারণা নেই, ‘ওই মাঠে আমার খেলার কোনো অভিজ্ঞতা নেই, উইকেটের ব্যাপারেও খুব বেশি ধারণা নেই। কিন্তু যতটুকু তথ্য আমরা নিতে পারছি অতীত ও বর্তমানের খেলাগুলো দেখে ওইটুকু তথ্য আমরা নিচ্ছি। উইকেট দেখার পর বলতে পারব কোন কম্বিনেশন নিয়ে আমরা খেলব।’


দেশের মাটিতে ঠিক আগের সিরিজেই আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এ সিরিজেও শক্তিমত্তায় এগিয়ে থাকার কথা এর মধ্যেই এ বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলা বাংলাদেশেরই। যদিও ইংল্যান্ডে খেলা বলে বাংলাদেশি খেলোয়াড়দের চেয়ে অমন কন্ডিশনে বেশি অভ্যস্ত আইরিশরাই। তামিম অবশ্য সিরিজে নিজেদের সরাসরি ফেবারিট বললেন না, ‘ফেবারিট শব্দটা আমি খুব বেশি ব্যবহার করতে চাই না। অবশ্যই আমরা এখানে এসেছি ভালো খেলার জন্য এবং জেতার জন্য। কিন্তু ক্রিকেট এমন একটা খেলা, যেটা আপনি আগে থেকে বলতে পারবেন না কী হবে। তারাও খেলবে এবং এই কন্ডিশনে তারাও ভালো দল। এই কন্ডিশনে তারা অভ্যস্ত। আশা করি, ভালো একটা সিরিজ হবে।’

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে