বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নতুন করে প্রবাসী কর্মী নেবে কুয়েত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2023 11:04:59 pm

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল-খালেদ আল-সাবাহ কর্তৃপক্ষকে নতুন করে প্রবাসী কর্মী নিয়োগের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। দেশটির শ্রমবাজারে কর্মী সংকট কাটাতে নতুন এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কুয়েত টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।


নির্দিষ্ট কিছু খাতে শ্রমিক সংকট মেটাতে এবং শ্রমিক উৎস বৈচিত্র্যময় করতে কুয়েতে যেসব দেশের শ্রমিকের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেসব দেশ ছাড়া অন্য উৎস থেকে শ্রমিক নেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ তালাল আল-খালেদ।


কুয়েতের সরকারি জনশক্তি কর্তৃপক্ষের (পিএএম) মতে, নতুন শ্রমিক রপ্তানিকারক দেশগুলোর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করার নির্দেশনাও রয়েছে।


কুয়েত টাইমস বলছে, কুয়েতের ‘জনসংখ্যার ভারসাম্যহীনতার সমস্যা’ মোকাবিলার প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশটির শ্রম বাজারের চাহিদা পূরণ করা হবে।


উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে বিশেষ কিছু খাতের জন্য নির্দিষ্ট শ্রমিক পাঠানোর বিষয়ে আলোচনা করতে চলতি মাসের শেষের দিকে ফিলিপাইনের একটি প্রতিনিধিদল পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। পিএএম এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করবে। কারণ আলোচনার পর ফিলিপাইন থেকে দেশটিতে শ্রমিকদের আনার সম্ভাবনা পুনরায় শুরু হবে।


কুয়েত টাইমসের খবরে বলা হয়েছে, ফিলিপাইনের প্রতিনিধিদল গৃহকর্মীদের জন্য দৈনিক আট ঘণ্টা কাজ ও সপ্তাহে একদিন ছুটির বিষয়ে অনুরোধ জানাবে। এছাড়া কাজের এই সময়সীমা অতিক্রম করলে ওভারটাইমের বেতনের জন্য অনুরোধ করবে।


এদিকে, দেশটির সরকারি দরপত্র আহ্বানকারী কেন্দ্রীয় সংস্থা সব প্রদেশকে চিকিৎসা সহায়তা পরিষেবার জন্য তিনটি দরপত্রের অনুমোদন দিয়েছে। ৫ কোটি ৭১ লাখ কুয়েতি দিনারের এই টেন্ডারের অনুরোধ জানিয়েছিল কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়।


এর মধ্যে ১ কোটি ৪০ লাখ দিনার মূল্যের প্রথম টেন্ডারটি দেশটির হাওয়ালি স্বাস্থ্য অঞ্চলে নার্স নিয়োগের জন্য দেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় টেন্ডারটি সাবাহ স্বাস্থ্য অঞ্চল, রাজধানী কুয়েত সিটি ও জাহরা প্রদেশের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ২ কোটি ৩০ লাখ দিনারের এই টেন্ডার সর্বনিম্ন দরদাতাকে দেওয়া হয়েছে।


তৃতীয় টেন্ডারটির মধ্যে রয়েছে কুয়েতের ফারওয়ানিয়া, মুবারক আল-কাবির এবং আহমাদি প্রদেশ। এই তিন অঞ্চলে শ্রমিক নিয়োগের জন্য ২ কোটি ২৮ লাখ দিনারের দরপত্রের অনুমোদন দেওয়া হয়েছে। তৃতীয় সর্বনিম্ন দরদাতা এই টেন্ডার পেয়েছে। 


দেশটির সূত্রের বরাত দিয়ে কুয়েত টাইমস বলছে, মন্ত্রণালয় বাংলাদেশি, ভারতীয় এবং ফিলিপিনো নার্সদের নতুন ব্যাচ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নতুন এলাকায় চালু করা স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ দেওয়া হবে এই নার্সদের। পাশাপাশি জনবল সংকট মেটাতে দেশটির অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেও তাদের নিয়োগ দেওয়া হতে পারে।

আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১২০৪ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১২১৯ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে