বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

ডলার টপকে ক্রিপ্টোকারেন্সিতে বাণিজ্য করবে ইরান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2022 04:56:18 pm

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


ইরান আনুষ্ঠানিকভাবে মার্কিন ডলার এবং ইউরোর পরিবর্তে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আমদানির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দেশটির শিল্প, খনি ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী রেজা ফাতেমি আমিন।


রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার তিনি বিষয়টি নিশ্চিত করেন।


মন্ত্রী জানান, ক্রিপ্টো সম্পদের সঙ্গে সম্পর্কিত সব বিষয়, যার মধ্যে রয়েছে জ্বালানি ও শক্তি কীভাবে সরবরাহ করা যায় এবং কীভাবে লাইসেন্স বরাদ্দ ও মঞ্জুর করা যায়--সেসব বিষয় নিয়ে পরিকল্পনা করা হয়েছে।


চলতি মাসের শুরুর দিকে এ ইসলামিক প্রজাতন্ত্র ১ কোটি মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে প্রথম আনুষ্ঠানিক আমদানির আদেশ দেয়। রাশিয়ার মতো মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য করা যাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে। যার প্রথম প্রয়াস শুরু করে তেহরান।


ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের শেষের দিকে তেহরান বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করবে।


বিগত কয়েক দশক অর্থনৈতিক বিধিনিষেধসহ তেল, ব্যাংকিং ও শিপিং খাতে নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যাচ্ছে ইরান। দেশটির বেশির ভাগ বিদেশি পণ্য চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও তুরস্ক থেকে আমদানি করা হয়।


২০১৯ সালে তেহরান সরকার আমদানির ক্ষেত্রে অর্থ প্রদানের জন্য ক্রিপ্টো অনুমোদন দিতে ডিজিটাল সম্পদ আইন সংশোধন করে নেয়।


আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে