মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ন্যায্য মজুরি শ্রমিকের অধিকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-09-2022 12:43:27 am

প্রতীকী ছবি

◾মুফতি খালেদ কাসেমি


পরিশ্রম করে উপার্জন করা অত্যন্ত প্রশংসনীয়। নিজ হাতে উপার্জন করতে উদ্বুদ্ধ করেছে ইসলাম। মহানবী (সা.) বলেন, ‘নিজ হাতের কামাইয়ের চেয়ে উত্তম খাবার কেউ কখনো খায়নি। আল্লাহর নবী দাউদ (আ.) নিজ হাতে কামাই করে খেতেন।’ (বুখারি) একজন শ্রমিক এই প্রশংসনীয় কাজের মাধ্যমেই জীবিকা অর্জন করে থাকেন।


কাজ শেষ হওয়ার পর দ্রুত শ্রমিকের মজুরি পরিশোধ করতে মহানবী (সা.) উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করো।’ (মিশকাত)


শ্রমের বিনিময়ে একজন শ্রমিক মালিকের পক্ষ থেকে উপযুক্ত ও ন্যায্য মজুরি প্রাপ্য হন। একজন শ্রমিক পরিশ্রম করে তার প্রয়োজনগুলো পূরণ করে। বর্তমান বাজার অনুযায়ী একটি শ্রমজীবী পরিবারের জীবনযাপনের কথা বিবেচনায় রেখে শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া উচিত।


শ্রমিকের ন্যায্য মজুরির বিষয়টি হাদিস থেকেও প্রতীয়মান হয়। রাসুল (সা.) বলেন, ‘দাসদাসীকে ন্যায্য খাদ্য ও পোশাক দিতে হবে। তাকে দিয়ে এমন কোনো কাজ করানো যাবে না, যা তার ক্ষমতাবহির্ভূত।’ (মুয়াত্তা মালিক)


একজন শ্রমিক যেহেতু দৈনন্দিন জীবনধারণের প্রয়োজনসমূহ নিজ মজুরি থেকে পূরণ করে থাকেন, তাই তাঁর মজুরি আদায়ের ব্যাপারে মালিকপক্ষের কোনো ধরনের গড়িমসি কাম্য নয়। যারা শ্রমিকের মজুরি আদায়ে টালবাহানা করে, তাদের ব্যাপারে মহানবী (সা.) বলেন, ‘পাওনা পরিশোধে সামর্থ্যবান ব্যক্তির গড়িমসি জুলুম।’ (বুখারি)


শ্রমিকের অন্যতম অধিকার ন্যায্য মজুরি কোনো ধরনের গড়িমসি ছাড়া দ্রুত আদায় করা আমাদের কর্তব্য। মহান আল্লাহ আমাদের তাওফিক দিন। 


লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক