দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

শিক্ষকদের ৩৪ মাস বেতন বন্ধের প্রতিবাদে সিলেট পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ।


পলিটেকনিক শিক্ষকদের ৩৪ মাস বেতন বন্ধের প্রতিবাদে সিলেট পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ।

প্রকল্প শেষ হয়ে গেলেও শিক্ষক সংকট থাকায় সংশ্লিষ্ট জনবল দিয়ে পাঠদান কার্যক্রম চালানোর নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সংশ্লিষ্ট শিক্ষকরা পাঠদান দিয়ে এলেও ৩৪ মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না শিক্ষকেরা। 

সারাদেশে ৪৯ টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের ১০ বছরের অভিজ্ঞ ৭৭৭ জন শিক্ষকদের ৩৪ মাস বেতন বন্ধের প্রতিবাদে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী'দের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১০ মে, সকাল ১০ টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলটি শহীদ মিনারের সামনে সমাপ্ত হয়।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ। এতে আরো বক্তব্য রাখেন সুমেল আহমেদ এবং ইফতেখার জাহিদ। এতে প্রায় সহস্রাধিক ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলে ছাত্র ছাত্রীরা দাবি জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদিত সারসংক্ষেপের আলোকে “স্কিল এ্যান্ড ট্টেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)”।শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৭৭জন শিক্ষকের চাকুরি রাজস্ব খাতে দ্রুত স্থানান্তর ও ৩৪ মাসের বকেয়া ভাতাদির দাবি জানান তারা।

নয়তো পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা।

আরও খবর