আক্কেলপুরে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা পূর্বাঞ্চলের ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধে ডিএমপির কঠোর নির্দেশনা আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আক্কেলপুরে আলোচনা সভা ও মানববন্ধন ভবিষ্যতে কেউ চাইলেও ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা করতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান সাতক্ষীরায় অদম্য নারী সম্মাননায় অনুপ্রেরণার ছোঁয়া কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীন উলিপুরে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ১৫ দোকান আন্দোলনের শঙ্কায় পে স্কেল দ্রুত নিষ্পত্তির তাগিদ সিইসির ভাষণ চূড়ান্ত, কাল-পরশু তফসিল: ইসি ববিতে র‍্যাগিংয়ের ঘটনায় বিচারে ধীরগতি -শিক্ষার্থীদের ক্ষোভ দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

শ্রীলংকার কাছেও হার, এশিয়া কাপ শেষ বাংলাদেশের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-09-2022 07:06:31 pm

এশিয়া কাপ ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২ উইকেটে জিতেছে শ্রীলংকা।ফলে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ল বাংলাদেশ।

বাংলাদেশের ১৮৩ রান তাড়ায় কুশল মেন্ডিস ও পাতুম নিসাঙ্কার ওপেনিং জুটিতে ভালো শুরু পেয়েছিল শ্রীলংকা। তবে ইবাদত হোসেনের স্বপ্নের অভিষেক ওভার, তাসকিন আহমেদের ফিল্ডিং ও বোলিংয়ের পর মোস্তাফিজুর রহমানের গুরুত্বপূর্ণ সময়ে এনে দেওয়া ব্রেকথ্রুতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। 

বাঁচামরার এ লড়াইয়ে একবার ম্যাচ হেলে পড়ছিল বাংলাদেশের দিকে, একবার শ্রীলংকার দিকে। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ ওভার পর্যন্ত লড়াই হলো। যাতে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। শ্রীলংকার কাছে ২ উইকেটে হেরে এশিয়া কাপ থেকে বিদায় হয়ে গেছে টাইগারদের।

এর আগে এশিয়া কাপ ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান করে বাংলাদেশ। 

টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন মেহেদি হাসান মিরাজ। এরপর শেষ দিকে আফিফ হোসেন ও মোসাদ্দেকে হোসেন ঝড় তোলেন। যার ফলে লংকানদের সামনে শক্তিশালী লক্ষ্যমাত্রা দাঁড় করাতে সমর্থ হয় টাইগাররা। 

মিরাজ ২৬ বলে ৩৮, আফিফ ২২ বলে ৩৯ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ২২ বলে ২৭ রান করেন। এর আগে অধিনায়ক সাকিব আল হাসান ২২ বলে ২৪ রান করেন। 

কিন্তু ওপেনার সাব্বির রহমান সুবিধা করতে পারেননি। দলীয় মাত্র ১৯ রানের সময় ৬ বল খেলে ৫ রান করে আউট হয়ে যান সাব্বির। এরপরও নিজের আগ্রাসী মনোভাব বজায় রাখেন আরেক ওপেনার মিরাজ। এর বদৌলতে প্রথম ছয় ওভার অর্থাৎ পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে ৫৫ রান করে টাইগাররা। 

কিন্তু এরপর মাঝে হঠাৎ ছন্দপতন হয়। দলকে দুর্দান্ত সূচনা এনে দেওয়া মিরাজ দলীয় ৫৮ রানের সময় আউট হয়ে যান। তিনি আউট হওয়ার রেশ না কাটতেই উইকেটরক্ষক মুশফিকুর রহিম মাত্র ৫ বল খেলে ৪ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন। 

এতে হঠাৎ করেই কিছুটা ছন্দপতন হয়। পরবর্তীতে প্রথম দশ ওভারে ৮৫ রান করে লাল-সবুজের প্রতিনিধিরা। 

সাব্বির, মিরাজ ও মুশফিক আউট হওয়ার পর দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গে সঙ্গ আফিফ। সাকিব অবশ্য দলীয় ৮৭ রানের মাথায় ফিরে যান। 

এরপর পার্টনারশিপ গড়ে তোলেন আফিফ ও সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের জুটি ভাঙে দলীয় ১৪৪ রানের সময়। ওই সময় আউট হন আফিফ। এর কিছুক্ষণ পর দলীয় ১৪৭ রানে ফেরেন মাহমুদউল্লাহ। ওই সময়ই ভালো রান তুলে ফেলে টাইগাররা।

সাত নাম্বারে ব্যাট করতে নামা মোসাদ্দেক হোসেন দলের রানের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দেন। মোসাদ্দেক ৯ বল খেলে ২৪ রান করেন। তাছাড়া পেসার তাসকিন আহমেদ ৬ বলে ১১ রান করে দলকে বড় সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন।

অন্যদিকে ম্যাচটিতে শ্রীলংকার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট্ তুলে নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চামিকা করুণারত্নে।


বাংলাদেশ একাদশ 

সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মাহাদি হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ

দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, আসিথা ফারনান্ডো, দিলশান মধুশঙ্কা।

Tag
আরও খবর

691eb58d4f41d-201125123037.webp
একশ’তে একশ করে ইতিহাসে মুশফিক

১৯ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে



691cb7097f392-191125121225.webp
ভারতকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

২০ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে


691c279a22898-181125020026.webp
রাতে ভারতের মুখোমুখি হচ্ছেন হামজারা

২১ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে


69196305d79c6-161125113709.webp
ভারতকে হারাতে চান সামিত

২৩ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে