আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

পুরো ই-মেইল লিখে দেবে জিমেইলের নতুন এআই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-05-2023 09:46:10 am

জিমেইলে নতুন এআই সুবিধা চালু করছে টেক জায়ান্ট গুগল। এআই সুবিধাটি ব্যবহারকারীকে পুরো একটি ই-মেইল লিখে দেবে। নতুন এই সুবিধার নাম ‘হেল্প মি রাইট’। এটি মূলত জিমেইলের ‘অটো রিপ্লাই’ ও ‘জেনারেটিভ টেক্সট’ এর উন্নত সংস্করণ। 


প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডেভেলপারদের নিয়ে অনুষ্ঠিত আই/ও ২০২৩ সম্মেলনে জিমেইলে নতুন এই সুবিধা আনার ঘোষণা দেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের আগের ই-মেইল পর্যালোচনা করে পুরো ই-মেইল লিখে দেবে নতুন এই এআই টুল। পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে লেখা ই-মেইলটি ব্যবহারকারীরা সম্পাদনা করে নিতে পারবেন। 


এদিকে, ১৮০টি দেশের বসবাসকারীদের জন্য নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট বার্ড করেছে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আই/ও ২০২৩ সম্মেলনে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এ ঘোষণা দেন। ১৮০টি দেশে চালু হওয়ায় এখন আর অপেক্ষামান তালিকায় থাকতে হবে না ব্যবহারকারীদের। প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় চ্যাটবটটিতে সংলাপ করা গেলেও শিগগিরই জাপানি ও কোরিয় ভাষায়ও সংলাপ করা যাবে বলে জানিয়েছে গুগল।


এখন থেকে ব্যবহারকারীকে কোড লিখতে এবং সফটওয়্যার উন্নয়নেও সহায়তা করবে বার্ড চ্যাটবট। চ্যাটবটটি ব্যবহারকারীকে মোট ২০টি প্রোগ্রামিং ভাষায় কোড লিখে দেবে।


প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গুগল জানিয়েছে, সি++,গো, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন ও টাইপস্ক্রিপ্টসহ ২০টিরও বেশি প্রোগ্রামিং ভাষা সমর্থন করবে বার্ড এআই। তবে গুগল সব প্রোগ্রামিং ভাষার তালিকা প্রকাশ করেনি।


গুগল সতর্ক করে জানায়, বার্ড এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অন্যান্য উত্তরের মতো এটির দেওয়া কোড কাজ না-ও করতে পারে বা ব্যবহারকারীকে প্রত্যাশিত ফলাফল না-ও দিতে পারে। ত্রুটি ও দুর্বলতা এড়াতে কোডটি ব্যবহারের আগে অন্তত দুবার খতিয়ে দেখার পরামর্শও দিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৫৭ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৭৭ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬২ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে