মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নান্দাইলে কৃষক প্রশিক্ষণ


২০২২-২৩ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ময়মনসিংহের নান্দাইলে এক দিনের নন গ্রুপের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন সোমবার (১৫ মে)সকাল ১১ টায় কৃষক প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান। 


অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসির সঞ্চালনায় কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ খামারবাড়ির উপ-পরিচালক মোঃ মতিউজ্জামান। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান,উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক,মাহমুদল হাসান সুমন,শরীফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাগণ বোরো ও রোপা আমনের আধুনিক জাত, উৎপাদন কলাকৌশল, শাক সবজি চাষ, মাটি ব্যবস্থাপনা এবং ফসলের নিবিড়তা বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে আলোচনা করেন। এ প্রশিক্ষণে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর