মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পরচর্চা সম্প্রীতি নষ্ট করে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 06:50:18 am

◾ ড. এ এন এম মাসউদুর রহমান 


যেসব স্বভাব ব্যক্তি ও সমাজজীবনে নিকৃষ্ট ও গর্হিত, আল্লাহর কাছে অপছন্দনীয় এবং মানবতার জন্যও ক্ষতিকারক, এর মধ্যে পরনিন্দা বা পরচর্চা একটি। এ মন্দ স্বভাবটি মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। কখনো ব্যক্তি ও সামষ্টিক চরিত্রকে আহত করে, কখনো তাদের আত্মিক কিংবা জৈবিক পরিচ্ছন্নতাকে ত্রুটিযুক্ত করে এবং সামাজিক সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করে।


পরনিন্দা বা পরচর্চার আরবি প্রতিশব্দ ‘গিবত’। পরিভাষায় কোনো মানুষের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা, যা শুনলে সে মনে কষ্ট পায়, তাকে গিবত বা পরনিন্দা বলে। তবে কাউকে সংশোধন করার উদ্দেশ্যে শুভাকাঙ্ক্ষী দৃষ্টিভঙ্গিতে কারও দোষত্রুটি ধরিয়ে দেওয়া পরনিন্দা হবে না। কারণ এতে তাকে অপমানিত করার ইচ্ছা থাকে না। তাই তা বৈধ। 


পরনিন্দার ভয়াবহতা দুনিয়া ও আখিরাতে সমভাবে প্রযোজ্য। এ ব্যাধি সমাজে ছড়িয়ে পড়লে সামাজিক ভ্রাতৃত্ব, ঐক্য ও বন্ধন বিনষ্ট হয়। ছড়িয়ে পড়ে পারস্পরিক শত্রুতা, ঘৃণা ও অন্তর্দ্বন্দ্ব। ফলে অশান্তি ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে। বিভিন্নভাবে একে অন্যকে হেনস্তা ও হেয় প্রতিপন্ন করে।


আখিরাতে পরনিন্দার পরিণাম আরও ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, ‘দুর্ভোগ প্রত্যেকের, যে পেছনে ও সামনে মানুষের নিন্দা করে।’ (সুরা হুমাযা: ১)। এমনকি পরনিন্দা করাকে মৃত সহোদর ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। আল্লাহ বলেন, ‘একে অপরের পশ্চাতে নিন্দা করবে না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? মূলত তোমরা তা অপছন্দ করবে।’ (সুরা হুজুরাত: ১২)


মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি গিবতের মাধ্যমে আপন ভাইয়ের গোশত খাওয়া থেকে বিরত থাকে, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়।’ (আহমদ)


লেখক: প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়