চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফারুকের যেসব সিনেমা দর্শকদের মন জয় করেছিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 10:22:03 am

১৯৭১ সালে ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন অভিনেতা আকবর হোসেন পাঠান। তার প্রথম ছবিটি পরিচালনা করেন এইচ আকবর ১৯৭১ সালে। তার প্রথম ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত কবরী। এ ছবির পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।


বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ফারুক। আকবর হোসেন পাঠানকে রুপালি পর্দার হিরো ফারুক হিসেবে চেনেন অধিকাংশ। স্বাধীনতার পর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যাদের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল, তাদের মধ্য অন্যতম হলেন তিনি।


এই কিংবদন্তি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তার বেশিরভাগ সিনেমাই দর্শকদের হৃদয় জয় করতে পেরেছিল। নায়ক ফারুকের উল্লেখযোগ্য কিছু সুপারহিট সিনেমাগুলোর মধ্যে খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ হ; আবদুল্লাহ আল মামুন পরিচালিত সারেং বৌ; প্রমোদ কর পরিচালিত সুজন সখী ও দিন যায় কথা থাকে; আমজাদ হোসেন পরিচালিত গোলাপী এখন ট্রেনে ও নয়নমনি; দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত পালকি; চাষী নজরুল ইসলাম পরিচালিত পদ্মা মেঘনা যমুনা।


এ ছাড়া জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার; নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল, সাহেব ও লাঠিয়াল; আব্দুস সামাদ পরিচালিত সূর্যগ্রহণ; তাহের চৌধুরী পরিচালিত মাটির মায়া; বেলাল আহমেদ পরিচালিত নাগরদোলা; শেখ নিয়ামত আলী পরিচালিত এতিমসহ আরও অনেক সিনেমা।


চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ তাকে আজীবন সন্মাননা দেওয়া হয়।


কালজয়ী এ নায়ক সোমবার (১৫ মে) সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। তিনি ১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৫ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৫৯ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৬৪ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে