ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শেখ রাসেল দিবসে পদক পাবে কৃতি শিক্ষার্থীরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-05-2023 11:05:33 am

শেখ রাসেল দিবসে পদক পাবে কৃতি শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আবেদন আহবান করা হয়েছে। অনূর্ধ্ব ১৮ বয়সের শিক্ষার্থীদের কাছে অনলাইন আবেদন পাঠাতে আহবান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। 


আগামী ১৮ অক্টোবর পালিত হবে শেখ রাসেল দিবস। এ দিবসের গুরুত্ব বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে ‘শেখ রাসেল পদক ২০২৩’ প্রদান করা হবে। এজন্য অনূর্ধ্ব ১৮ বয়সের শিক্ষার্থীদের কাছে অনলাইন আবেদন পাঠাতে আহ্বান জানিয়েছে ডিপিই।


সূত্র জানায় গত মঙ্গলবার (১৬ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ দিবস উপলক্ষ্যে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশি শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শেখ রাসেল পদক ২০২৩’ প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ মে পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে। এরপর যাচাই-বাছাই, মূল্যায়ন ও ঘোষণার তফসিল ঘোষণা করা হবে। ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হবে। পুরস্কারপ্রাপ্ত হলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান একই উদ্ভাবন বা অবদানের জন্য পরবর্তীতে আর বিবেচিত হবেন না। আবেদন দাখিলের ক্ষেত্রে ‘শেখ রাসেল পদক নীতিমালা ২০২২’ অনুসরণ করতে হবে। 


নীতিমালা এবং বিস্তারিত তথ্যের জন্য www.doict.gov.bd, www.ictd.gov.bd এবং www.sheikhrussel.gov.bd ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।

আরও খবর