মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

অপবাদ দেওয়া বড় গুনাহ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-05-2023 09:45:46 am

© সংগৃহীত ছবি


আমাদের সমাজে অনেক অপরাধ ঘটে প্রতিনিয়ত। তবে কারও অপরাধ সুনির্দিষ্টভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা ইসলাম অনুমোদন করে না। নির্ভরযোগ্য দলিল-প্রমাণ ছাড়া শুধুই সন্দেহ ও অনুমানের ভিত্তিতে কাউকে দোষারোপ করা বা অপরাধ চাপিয়ে দেওয়াকে ইসলামের পরিভাষায় অপবাদ বলা হয়। অপবাদ দেওয়া বড় গুনাহ। সামাজিক দৃষ্টিকোণ


থেকেও এটি অত্যন্ত ঘৃণিত কাজ এবং ভয়াবহ অপরাধ। নিরপরাধ ব্যক্তিকে হিংসাবশত বা অজ্ঞতা ও সন্দেহের কারণে অপরাধী সাব্যস্ত করার প্রবণতা অনেকেরই রয়েছে। অপবাদ দেওয়া ভুক্তভোগীর জন্য যেমন ক্ষতির কারণ, অপবাদদাতার জন্যও তা ক্ষতিকর। অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেকেও অনেক পেরেশানি পোহাতে হয়। আর পরকালে অপবাদের শাস্তি তো আছেই। 

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর যে ব্যক্তি কোনো অপরাধ করে অথবা পাপ করে তা কোনো নিরপরাধ ব্যক্তির ওপর চাপিয়ে দেয়, সে নিজের মাথায় বহন করে জঘন্য মিথ্যা ও প্রকাশ্য গুনাহ।’ (সুরা নিসা: ১১২) 


অপবাদ মানুষের সম্মান ও সম্পদ ধ্বংস করে; এমনকি অপবাদের কারণে মানুষের জীবননাশও ঘটে। অথচ রাসুলুল্লাহ (সা.) এ কাজগুলোকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘এক মুসলমানের জন্য অন্য মুসলমানের সবকিছু হারাম—তার জীবন, সম্পদ ও সম্মান।’ (বুখারি: ৬০৬৪)


কাউকে অপবাদ থেকে মুক্ত করতে এগিয়ে আসা সওয়াবের কাজ। রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো মুসলমানকে মানসম্মান হারাতে দেখেও সাহায্য করা থেকে বিরত থাকে, আল্লাহ তাকেও সাহায্য পাওয়ার স্থানে সাহায্য করবেন না। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে মানসম্মান হারাতে দেখে সাহায্য করে, আল্লাহ তাকে সাহায্য পাওয়ার স্থানে সাহায্য করবেন।’ (আবু দাউদ: ৪৮৮৪) 


লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক