গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার বগুড়ায় বিক্রির সময় গাঁজাসহ কারবারি গ্রেফতার কটিয়াদী ও পাকুন্দিয়া থেকে সাড়ে চার শতাধিক লগি-বৈঠা জব্দ ইবনে সিনার বিরুদ্ধে অনবরত অপপ্রচারের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা

ইমন হাওলাদারের কবিতা - আমার অস্তিত্ব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-05-2023 09:54:58 am


এই তারকা যুক্ত আকাশ

 আমাকে ভুলে যাবে।

ভুলে যাবে নদীর পাড়ে

 বসবাস কৃত গাঙচিল।

পুকুরের শ্যাওলা পড়া

সিঁড়িটা আমায় ভুলে যাবে।

পৃথিবী আমায় ভুলে যাবে,

ভুলে যাবে আমার অস্তিত্ব।

প্রতিটি পায়ের স্পর্শ ভুলে যাবে

সবুজ শ্যামল ঘাসগুলো।

আমার থাকার স্থান দখল হয়ে যাবে

বিলীন হয়ে যাবে আমার অপূর্ণতা।

আমি হয়তো আবার ফিরে আসব,

অস্তিত্বহীন আমি হয়ে।

আমার বেড়ে ওঠা,আমার শৈশব

কেউ হয়তো মনেই রাখবে না।

আমার ব্যবহৃত জিনিসগুলো

তাদের কাছে মূল্যহীন হয়ে পড়বে।

হারিয়ে যাবে আমার অস্তিত্ব

যেমন করে হারিয়ে গেছে আমার

পূর্বপুরুষের অস্তিত্ব আমাদের কাছে।

আমি কে?

যখন প্রশ্ন উঠে তখন আতকে উঠি।

ভাবি আসলেই তো আমি কে?

কিসের এত অহংকার।

কাদের জন্য এই মিথ্যাচার, অনাচার।

কী এই বা দরকার?

যখন সদ্দ জন্ম নেওয়া শিশুটি

জিজ্ঞেস করে আমি কে?

তখন মনে হয় এইতো

সময় ফুরিয়ে এসেছে।

নতুন প্রাণের আগমনে।

বিকেল হলেই আড্ডা দেওয়া

স্থানটি আমায় ভুলে যাবে।

ভুলে যাবে রাতের আকাশের

জোনাকি পোকার দল।

যে চাঁদের এত গুণগান‌

সে জোৎস্না মাখা রাত_

আমায় ভুলে যাবে।


আরও খবর