উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার, গ্রেপ্তার ১ জয়পুরহাটে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সিরাজগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৪টি সংগঠনের ৩১৫ জন চরমপন্থীর আত্মসমর্পণ

অপরাধ জগতের পথ ছেড়ে আত্মসমর্পন করেছে সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, রাজবাড়ী, কুষ্টিয়াসহ দেশের ৭ জেলার নিষিদ্ধ ঘোষিত ৪ টি চরমপন্থি সংগঠনের ৩১৫ সদস্য। ২১৯ আগ্নেয়াস্ত্রসহ চরমপন্থি সদস্যদরা আত্মসমর্পন সিদ্ধান্ত নেয়ায় আজ ২১ (রবিবার) র‌্যাব-১২'র সদর দপ্তরে আয়োজনের মধ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের অবৈধ অস্ত্র জমা দেন।

 অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ফিরে আসায় খুশি চরমপন্থি সদস্যদের স্বজনেরা। আর চরমপন্থীদের আত্মসমর্পণের খবরে স্বস্তিতে চরমপন্থী বা সর্বহারা অধ্যুষিত এলাকার মানুষেরা। আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া ও মেহেরপুর নিয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এক সময় এ অঞ্চলের আতঙ্ক ছিলো বেশ কয়েকটি চমরপন্থি ও সর্বহারা সংগঠন। সর্বহারা, চরমপন্থী, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি, লাল পতাকা সংগঠনের নাম শুনলেই আতকে উঠতো এ জনপদের মানুষ। নিষিদ্ধ ঘোষিত এসব সংগঠনের সদস্যরা খুন, জখম ও লুটপাটসহ নানা অপরাধে জড়িয়ে থাকতো সব সময়। র‍্যাবের কয়েক মাসের নিরলস পরিশ্রমে এখন অপরাধের অন্ধকার পথ ছেড়ে আলোর পথে আসছেন তারা। আর এ সকল কাজে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয় র‌্যাব।

নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফেরায় খুশি পরিবারের সদস্যরাও। আর চরমপন্থিদের স্বাভাবিক জীবনে ফেরার খবরে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝেও।

অপরাধ জগৎ থেকে সরে এসে আত্মসমর্পণ করায় চরমপন্থিদের প্রশিক্ষিত করে পুনর্বাসনসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে বলে জানান র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, আত্বসমর্পনকারি চরমপন্থিদের স্বাভাবিক জীবনে ফেরার পথকে মসৃন করতে সকল ভূমিকা পালন করবে সরকার। আত্বসমর্পনকারিদের স্বাভাবিক জীবনে স্বাগতম। একই ভাবে এখনো চরমপন্থা অবলম্বনকারিদের কঠোর হুশিয়ারি দিয়ে বলতে চাই র‌্যাবকে সকল ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে, আধুনিক করা হচ্ছে, কেউ যদি ভাবেন পালিয়ে পার পাবেন সেটা হবে না। 

মন্ত্রী আরো বলেন, নিজেদের আদর্শিক দ্বন্দে এরা নানা নামে বিভক্ত, কিন্তু সন্ত্রাসী কর্মকান্ডে এরা সকলেই এক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রথম চরমপন্থিদের সাধারন ক্ষমা ঘোষনা করে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে উৎসাহিত করে।

আরও খবর




69f4bfe1519bd-010526085945.webp
চাকরি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর

১ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে


69f4bf3e59785-010526085702.webp
সারাদেশে মহান মে দিবস পালিত

১ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে