চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

এক সিনেমায় তিন জুটি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-09-2022 03:11:07 am

নিপুণ

◾ বিনোদন ডেস্ক


বিশেষ দিনে বিশেষ ঘোষণা দিলেন নির্মাতা ও ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। গত শুক্রবার ছিল তাঁর জন্মদিন। এ দিন সন্ধ্যায় ধানমন্ডির এক রেস্তোরাঁয় পিয়ালকে শুভেচ্ছা জানাতে আসেন অভিনয় ও গানের জগতের অনেক তারকা। জন্মদিন উদ্‌যাপনের এক ফাঁকে জানানো হয়, এত মানুষকে একত্র করার পেছনে উপলক্ষ আরও একটি আছে—নতুন সিনেমার মহরত। ‘লাইফ ইজ বিউটিফুল’ নামে একটি সিনেমা বানাচ্ছেন পিয়াল। প্রযোজনাও করবেন তিনি। নিজের জন্মদিনে মহরতের মাধ্যমে সে খবর প্রকাশ্যে আনলেন পিয়াল।


‘লাইফ ইজ বিউটিফুল’ তিন জুটির গল্প। গল্পগুলো প্রাথমিকভাবে আলাদা হলেও একপর্যায়ে বাঁধা পড়বে একই সুতোয়। নির্মাতার ভাষ্যে, ‘প্রতিটি গল্প আলাদাভাবে একেকটি সিনেমা মনে হবে।’ এতে অভিনয় করবেন নিপুণ আক্তার, ববি হক, নিরব হোসেন ও আসিফ আহমেদ খান।




দুই জুটিকে পাওয়া গেল, আরেক জুটি কারা? এ প্রশ্নের জবাব এখনই দিতে চাইছেন না নির্মাতা পিয়াল। রাখতে চাইছেন রহস্যের আড়ালে। বলছেন, ‘এটা সবার জন্য সারপ্রাইজ হিসেবে রেখে দিলাম। আরও কিছুদিন পরে বিস্তারিত জানাব।’ চলতি মাসের শেষের দিকে ‘লাইফ ইজ বিউটিফুল’ টিম শুটিংয়ে যাবে। শুটিং হবে ঢাকা, ঢাকার আশপাশ, কক্সবাজার ও রাঙামাটিতে।




সিনেমাটি নিয়ে নিপুণ বলেন, ‘খুব সুন্দর একটি গল্প। তিন নায়িকার তিনটি জীবন দেখানো হবে। আমি একটা চরিত্র করছি, সঙ্গে ববিও আছে। সবাই দোয়া করবেন, যাতে আমরা একটি ভালো সিনেমা দর্শকদের উপহার দিতে পারি।’ সিনেমার আরেক অভিনেত্রী ববি বলেছেন, ‘ডিজাইনার হিসেবে পিয়াল হোসেন অনেক ভালো কাজ করেন। তাঁর স্টাইলিংয়ে আমি অনেক শুট করেছি। তাঁর নির্মাণ নিয়েও আমি আশাবাদী। লাইফ ইজ বিউটিফুল নামটা যেমন সুন্দর, গল্পটিও বৈচিত্র্যে ভরা।’ প্রযোজনা প্রতিষ্ঠান পিএইচ এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হবে ‘লাইফ ইজ বিউটিফুল’। সহযোগী প্রযোজক হিসেবে আছেন সাকিব সনেট, তপু খান ও সেলিব্রেটি প্রোডাকশন হাউস। পিয়াল হোসেনের গল্প ভাবনায় এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন শুভ্র সরখেল, সংলাপ লিখেছেন দিল। এতে থাকবে চারটি গান। গানগুলোতে কণ্ঠ দেবেন মেহরীন, শফিক তুহিন, সিঁথি সাহা, আরেফিন রুমি, কোনাল, পূজা ও সৈয়দ অমি।


আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৬ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭০ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৬ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে