দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন দোয়ারাবাজারের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মোজাহিদ

'জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩' উপলক্ষে মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে। কলেজ/মাদ্রাসা পর্যায়ে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া দারুসুন্নাৎ কাছিমিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে অংশগ্রহণ করে ক্বেরাত ও হামদনাত প্ৰতিযোগিতায় প্রথমে উপজেলায় ও পরে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন আব্দুল্লাহ আল মোজাহিদ, ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ।


সূত্র জানায়, চলতি বছরের ১৭ মে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে আব্দুল্লাহ আল মোজাহিদ। আব্দুল্লাহ আল মোজাহিদ সাফল্যের ধারাবহিকতা ধরে রেখে গত ২১ মে সুনামগঞ্জ জেলা শহরে অংশগ্রহণ করে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। আগামী ২৭ মে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহন করবেন।


সন্তানের এমন সাফল্যে আনন্দে ভাসছে পিতা মাওলানা,মোঃ জসিম উদ্দিন ও মাতা মোছাঃ সাজেদা বেগম। উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষক হয়ে ভবিষ্যতে সু-শিক্ষিত সমাজ গঠনে স্বপ্ন দেখছেন আব্দুল্লাহ আল মোজাহিদ।


২৭ মে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহনে সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।

আরও খবর