আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

আগের মতো খোলামেলা দৃশ্যে দেখা যাবে না সানাইকে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2023 08:29:01 am

আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব কাজে ফিরতে আগ্রহী। তবে এবার আর আগের মতো খোলামেলা দৃশ্যে দেখা যাবে না তাকে। পর্দায় থেকে যতটুকু করা সম্ভব ঠিক ততটুকুই করবেন বলেও জানান তিনি।


শুক্রবার (২৬ মে) বিকেলে সানাই তার ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘আমাকে নিয়ে বেশ কিছু উল্টাপাল্টা নিউজ হচ্ছে। আমি নাকি আগের মতো খোলামেলা অবতারে আইটেম সং কিংবা মডেলিং নিয়ে ফিরব। এ ব্যাপারেই আজকের এই ভিডিও বার্তা।’


তিনি নিশ্চিত করে বলেন, ‘আমাকে কখনোই আগের মতো আইটেম সং কিংবা মডেলিং বা আগের মতো খোলামেলা শর্টফিল্ম কোনোকিছুতেই দেখা যাবে না আর। হ্যাঁ, আমি মিডিয়ায় ফিরছি এবং সেটা কিছু অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে। যেমন আমার কাছে ইতোমধ্যে দুটো রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করার অফার এসেছে। তো এরকম রান্নার অনুষ্ঠান উপস্থাপনা বা কোনো ছোটদের অনুষ্ঠান উপস্থাপনা বা কোনো টক শো— এই টাইপের উপস্থাপনা দিয়েই আমি ফিরতে চাচ্ছি। অবশ্যই আমার সম্মানী বা সেলারি আলোচনা সাপেক্ষে হবে।’


পর্দার ভেতরে থেকে কাজ করতে চান জানিয়ে তার ভাষ্য, ‘আমাকে কখনোই আগের মতো খোলামেলা অবতারে দেখা যাবে না। আমি পর্দা মেইনটেইন করে যতটুকু মিডিয়ায় পার্টিসিপেট করা সম্ভব ততটুকুই করতে চাচ্ছি। এবং আমি চাচ্ছি আমার পরিচিত ডিরেক্টর প্রডিউসার আমার সাথে যোগাযোগ করুক। আমি আবারও বলছি, রান্নার অনুষ্ঠান উপস্থাপনা বা টক শো এই টাইপের অনুষ্ঠান উপস্থাপনার জন্য অপেক্ষা করছি। আমি সেরকম কিছু নিয়েই মিডিয়ায় ফিরতে চাচ্ছি, আগের মতো খোলামেলা কিছু নিয়ে না। থ্যাঙ্ক ইউ।’


এদিকে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছিলেন সানাই। গত শনিবার (২০ মে) রাতে তিনি তার ফেসবুক পেজে লেখেন, ‘যে স্বামী বুঝেনি তার স্ত্রী তার কাছে কতটুকু দামি, যে স্বামী বুঝেনি তার ওপর তার বিবাহিত স্ত্রীর অধিকার কতটুকু, যে স্বামী বুঝেনি সংসার কী? যে স্বামী বুঝেনি ইসলাম স্বামীর ওপর স্ত্রীর অধিকার কতখানি দিয়েছে, যে স্বামী স্ত্রীর অধিকার আদায় কী জিনিস, সেটা সম্পর্কে অবগত না, যে স্বামী, স্বামী-স্ত্রীর সম্পর্কের চেয়ে অন্য কিছুকে প্রাধান্য দেয়, তার হাতটা আস্তে করে ছেড়ে দেওয়াই উত্তম।’

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৩ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৭ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭২ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে