জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

মাদকমুক্ত না হলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়: ডেপুটি স্পিকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2023 08:44:15 pm

ধূমপান ও মাদকমুক্ত না হলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলবো। তবে ধূমপান ও মাদকমুক্ত না হলে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। রাষ্ট্রপতির সম্মানে আজকের দোয়া মাহফিলে আমরা শপথ নেই যে, ‘আমরা আর ধূমপান করবো না, মাদক থেকেও দূরে থাকবো।’


শনিবার (২৭ মে) রাজধানীর উত্তরা মডেল টাউনের জমজম কনভেনশন সেন্টারে ‘উত্তরাস্থ পাবনা সোসাইটি’র উদ্যোগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ‘এক পাবনা, এক ভাবনা’ প্রতিপাদ‌্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও পাবনা-২ আসনের সংসদ সদস‌্য আহমেদ ফিরোজ কবির।


ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতার কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার সন্তান মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়ে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। রাষ্ট্রের এক নম্বর পদটি তার সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের উপহার হিসেবে তিনি পেয়েছেন। বঙ্গবন্ধুকন‌্যা সবসময় সঠিক সিদ্ধান্ত নেন, যিনি যে পদের উপযুক্ত তাকে খুঁজে খুঁজে সেই চেয়ারে আসীন করেন।


শামসুল হক টুকু বলেন, একে-অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, বিপদে-আপদে অপরের পাশে দাঁড়ানো ও অনেক উন্নয়নকাজে নিজেরাই উদ‌্যোগী হওয়ার ফলে সরকারের বা অন‌্য প্রতিষ্ঠানের প্রতি নির্ভর হতে হয় না। জাতীয় উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই সবসময় ভাবেন। জাতির পিতার দর্শন বাস্তবায়নের মধ‌্যদিয়ে শেখ হাসিনা দেশকে উন্নয়নের সোপানে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল জনগণের সব প্রত‌্যাশা বাস্তবায়নের সুযোগ থাকবে।


অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন হয়। শেষে ১৫ আগস্ট নিহত জাতির পিতাসহ তার পরিবারের সব শহীদ, জাতীয় চার নেতা ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং রাষ্ট্রপতির সুস্বাস্থ‌্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।


উত্তরাস্থ পাবনা সোসাইটির সভাপতি ড. আমিন উদ্দিন মৃধার সভাপতিত্বে ও ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সচিব ড. মো. মুজিবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিব ও চেয়ারম্যান মো. ফয়জুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোছা. নূরজাহান খাতুন ও ডিআইজি মো. মোজাম্মেল হক।


এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও সাবেক সচিব মো. সেলিম রেজাসহ পাবনার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও খবর