সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

মানুষের মাঝে সাম্য বা মৈত্রী থাকা প্রয়োজন



মু. নুরুল আমিন: মানুষের মাঝে সাম্য বা মৈত্রী থাকা প্রয়োজন। এক্ষেত্রে কোন অবস্থায় ধর্মীয় অনুভূতির মাধ্যমে মানবতাকে পরাজিত করা যাবে না। কবি ধর্ম-জাতি ও সম্প্রদায় ভেদাভেদ উপেক্ষা করেন। তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ ভুলে সমাজের সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। কবির ভাষায়- তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান/ সকল শাস্ত্রে খুঁজে পাবে সখা, খুলে দেখ নিজ প্রাণ/ তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার/ তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার।


ধর্ম বিষয়ে অপব্যাখ্যা ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের ধর্মের নামে মনগড়া নিয়ম নীতির বিরুদ্ধে কবির ক্ষোভ প্রকাশ পায় ‘মানুষ’ নামক কবিতায়। কোথা চেঙ্গিস, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়? ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার! খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা…/ হায়রে ভজনালয়/ তোমার মিনারে চড়িয়া ভন্ডগাহে স্বার্থের জয়। ‘মোহররম’ নামক কবিতায় ১০ মোহররমে প্রচলিত কুসংস্কার পরিহার করে এ দিনে কারবালা প্রান্তের হৃদয়বিদারক ঘটনার থেকে শিক্ষা নিয়ে ধর্মীয়ত্যাগে উদ্বুদ্ধ হতে যুবসমাজকে তিনি আহ্বান জানিয়েছেন।


তিনি বলেন, ফিরে এলো আজ সেই মোহররম মাহিনা/ ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাহি না। তিনি জীবনকে, সমাজকে আপন আয়নার দেখেছেন আর ছবির মতো করে তুলে এনেছেন তার একের পর এক কবিতায়। সমাজের সকল অনিয়ম উচ্ছৃঙ্খলার বিরুদ্ধে নজরুলের সুদৃঢ় অবস্থানের প্রতিফলন নজরুল তাঁর কবিতায় প্রকাশ করেছেন। তিনি দেশের সংকটময় মুহূর্তে নিজেকে মানুষের পথ নির্দেশক হিসেবে মাথা উচুঁ করে নেতৃত্ব দানে আহ্বান জানিয়ে সমাজের মানুষের মধ্যে স্বাধীন চেতনা জাগ্রত করেন। প্রকৃতপক্ষে তিনি অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তিনি ছিলেন সাম্যের কবি। সাম্যবাদী কবি। বাঙালির প্রাণের কবি।

লেখক- অধ্যক্ষ, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ।

আরও খবর


6ad3adc1cb7fd-171026111753.webp
দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ

৫ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে


6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

১৭ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে