দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধ, মামলা ছাড়াই থানায় নিষ্পত্তি।

মামলা গ্রহণ না করে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে দোয়ারাবাজার উপজেলার গত ২৬/০৫/২০২৩ খ্রিঃ তারিখ প্রতিবন্ধী মোঃ আনোয়ার হোসেন পিতা- মৃত আব্দুর রশিদ ব্যাপারী সাং- আলমখালি ০৮ নং বোগলাবাজার ইউনিয়ন থানা-দোয়ারাবাজার জেলা- সুনামগঞ্জ হুইলচেয়ারে বসে থানায় এসে নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কে বিবাদী মনফর আলীর বিরুদ্ধে জমি ক্রয় সংক্রান্ত লেনদেনের বিষয়ে পাওনা টাকা উদ্ধারের জন্য একটি দরখাস্ত দায়ের করেন। এএসআই মোঃ তাইজ উদ্দিন এর প্রচেষ্টায় গ্রামের মুরব্বিদের মধ্যস্থতায় আজ মঙ্গলবার( ৩০ই মে) আনোয়ার হোসেন তার পাওনা টাকা বুঝিয়া পেয়ে দায়েরকৃত অভিযোগ প্রত্যাহার করেন। বোগলা ইউনিয়নের আলমখালী গ্রামের প্রতিবন্ধী মোঃ আনোয়ার হোসেন এর বিরোধ নিরসন করলেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর । ৩০ ই মে দুই পরিবারের সব সদস্য এবং গ্রামের গণ্যমান্যদের উপস্থিতিতে ওসির নিজ কক্ষে বিরোধ নিরসন বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জমি উদ্ধারে আইনি সহায়তার জন্য আনোয়ার হোসেন একটি মামলা করতে দোয়ারাবাজার থানায় যান। কিন্তু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুরো ঘটনাটি শুনে মামলা না নিয়ে বিট পুলিশিং-এর মাধ্যমে দুই পরিবারকে জমির প্রয়োজনীয় কাগজপত্রসহ গ্রামের গণ্যমাণ্যদের ৩০ মে (মঙ্গলবার ) বিকেল সাড়ে ৩টায় থানায় আসতে বলেন। দুই পরিবারের সব সদস্য এবং গ্রামের গণ্যমান্যদের উপস্থিতিতে ওসির নিজ কক্ষে বিরোধ নিরসন বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও খবর