মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

ভাড়া বাড়ানোর প্রতিবাদে যাত্রীসাধারনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ভাড়া বাড়ানোর প্রতিবাদে  যাত্রীসাধারনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


ময়মনসিংহের নান্দাইলে ইজিবাইকের ভাড়া বাড়ানোর প্রতিবাদে এবং পূর্বের ভাড়া বহাল রাখার দাবীতে যাত্রীসাধারন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


নান্দাইল উপজেলা যাত্রী সাধারন বৃন্দের আয়োজনে রোববার (২৮ মে) উপজেলা সদরে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


দুপুর ১২টার দিকে নান্দাইল নতুন বাজার থেকে যাত্রী সাধারন ব্যানার সহ বিক্ষোভ মিছিল বের করলে ইজিবাইক চালকরা তাদের ব্যানার নিয়ে ঠানাঠানি সহ প্রতিবাদকারীদেরকে মারধর করে। 


পরবর্তীতে যাত্রীসাধারনরা সকল বাধার মধ্যে দিয়েই প্রতিবাদ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন করে। মানববন্ধন শেষে যাত্রীসাধারন প্রতিবাদ মিছিল সহকারে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে।  


এসময় ভাড়া কমানোর যৌক্তিকদাবী তুলে ধরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ আবুল মনসুরের নিকট স্মারকলিপি প্রদান করেন আয়োজনকারীরা। 


উক্ত মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম, হিরন মন্ডল, শাহাব উদ্দিন, বাচ্চু মিয়া সহ দুই শতাধিক যাত্রীসাধারন অংশ গ্রহন করেন।

Tag
আরও খবর