ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চকরিয়ায় তিন দিনে ৩ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ফের সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে।এ নিয়ে চকরিয়ায় গত তিন দিনে তিন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সর্বশেষ রামু কলেজের শিক্ষার্থী ইমরানুল হক জায়েদ (২০) মৃত্যুর কাছে হার মেনেছে। চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


মঙ্গলবার (৩০ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরইতলি ইউপির বানিয়ারছড়া স্টেশনে মিনি কাভারভ্যানের ধাক্কায় জায়েদ গুরুতর আহত হয়। এ দুর্ঘটনায় আহত হয় আরও এক যুবক।


নিহত কলেজ ছাত্র জায়েদ বরইতলি ৫নং ওয়ার্ড বানিয়ারছড়া মাস্টার জাকারিয়ার ছেলে।


স্থানীয়রা জানান,কক্সবাজারমুখী দ্রুতগতির মিনি কাভারভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় দুইজন। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রামে পাঠান। পরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে প্রায় ১৯ ঘন্টা পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।


ইমরানুল হক জায়েদ কক্সবাজার রামু কলেজের ছাত্র ছিলেন।


চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কান্তি রুদ্রু জানান,তারা দুই বন্ধু একটি বিয়ে থেকে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনার শিকার হয়। কাভারভ্যান ও চালক আটক আছে। এ ঘটনায় মামলা হয়েছে।

Tag
আরও খবর