কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মেঘালয় সীমান্ত দোয়ারাবাজারে ৩ দিন – মাওলানা আব্দুস সালাম আল মাদানী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ – ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আসাম-মেঘালয় সীমান্ত সংলগ্ন বোগলা,সুরমা, লক্ষীপুর ইউনিয়নত্রয়ে ৩ দিনের মতবিনিময়, পরিচিতি, সাক্ষাৎ কর্মসূচি অত্যন্ত সুচারু রুপে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেছেন মাওলানা আব্দুস সালাম আল মাদানী।


১০-১২ টি মোটর সাইকেল নিয়ে ৩৫-৩৬ জন নিবেদিত জামায়াত-শিবির কর্মী গ্রামীন রাস্তা, বেড়িবাঁধ, নিতান্তই ভাঙাচোরা গত বন্যায় বিধ্বস্ত রাস্তা মাড়িয়ে একধরনের ঝটিকা সফরের মতই ছিল কর্মসূচিটি সাজানো।


পূর্ব থেকেই যোগাযোগ করে পয়েন্টে পয়েন্টে, দোকানের মোড়ে মোড়ে স্থানীয় নেতাকর্মীরা এলাকার সর্বস্তরের মানুষদের জড়ো করে রাখেন। প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও তার সফরসঙ্গী নেতৃবৃন্দ অত্যন্ত সাবলীল ও যুক্তিগ্রাহ্য ভাষায় দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, উন্নয়নকামী, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার গঠনের লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। জনগন তার বক্তব্যকে স্বতস্ফুর্ত সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে আব্দুস সালাম আল মাদানীকে সমর্থনের আশ্বাস প্রদান করে।


তিনি প্রায় অর্ধশতাধিক স্কুল,কলেজ, সরকারি /কওমী মাদ্রাসা সহ বোগলা, টেংরা, চকবাজার, মহব্বতপুর বাজার, আলীপুর বাজার, রাবারডেম বাজারে গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া সম্প্রতি বজ্রপাতে নিহত ২ টি অসহায় হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করেন। পর্যায়ক্রমে ছাতক-দোয়ারাবাজার আসনের ২৩ টি ইউনিয়নের হাটবাজার, প্রতিষ্ঠান ও গ্রামগুলোতে চষে বেড়ানোর কর্মসূচি স্থানীয় সংগঠন নিয়েছে৷


মাওলানা আব্দুস সালাম আল মাদানী ছাতক-দোয়ারাবাজার আসনের সকল নাগরিকদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে