ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শিক্ষার অগ্রযাত্রায় শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি - কৃষিমন্ত্রী

© সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সভায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন - মানব সভ্যতার বিকাশে এবং অগ্রযাত্রায় শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। শনিবার ৩ জুন মধুপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষকদের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন । শিক্ষা নিয়ে মন্ত্রী আরও বলেন - যুগে যুগে অনেক গবেষণা হয়েছে কোন খাতে বিনিয়োগ সবচেয়ে বেশি লাভজনক , কোন খাতে রিটার্ন সবচেয়ে বেশি পাওয়া যায়? সকল গবেষণায় উঠে এসেছে শিক্ষা খাতে বিনিয়োগ করলে লাভ সবচেয়ে বেশি। তাৎক্ষণিকভাবে বোঝা না গেলও পাঁচ দশ পর শিক্ষার উত্তম ফল পাওয়া যায়। তিনি উল্লেখ করেন সিঙ্গাপুর এমন উন্নত ছিলনা তারা শিক্ষায় অধিক বিনিয়োগে আজকের এ পর্যায়ে এসেছে। যে জাতি যত সুশিক্ষিত, সে জাতি ততো উন্নত। তাই তিনি শিক্ষায় ব্যক্তিগত বিনিয়োগ বৃদ্ধির জন্য সবাইকে আহবান জানান। প্রাথমিক শিক্ষক সমিতির এ বার্ষিক সভায় সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ও আ'লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন - উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি মধুপুর শাখার সভাপতি ও সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ আ'লীগ এডভোকেট ইয়াকুব আলী, আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষক সমিতির নীতি র্নিধারক কমিটির চেয়ারম্যান মো. আব্দুল্লাহ সরকার, মধুপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান এবং শিক্ষক নেতৃবৃন্দ প্রমুখ সভায় শিক্ষক নেতৃবৃন্দ প্রাথমিক শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি সহ তাদের ৭দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। 

Tag
আরও খবর