ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে এবার শিশু অপহরণ, মুক্তিপণ ৫০ লাখ টাকা

টেকনাফে এবার এক শিশুকে অপহরণ করা হয়েছে। অপহৃত মোহাম্মদ হোছাইন (সূর্য) টেকনাফের হ্নীলার লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র এবং স্থানীয় সোলতান আহমেদের ছেলে।


রবিবার (৪ জুন) বিকেলে স্কুল থেকে ফেরার সময় তাকে অপহরণ করা হয়। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সোলতান আহমেদ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা।


স্থানীয়রা বলেন, ‘সন্ত্রাসী রোহিঙ্গা কর্তৃক সম্প্রতি অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রোহিঙ্গাদের সঙ্গে সখ্য করে কিছু বিপথগামী স্থানীয় দুর্বৃত্তরাও জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাই প্রশাসনকে তড়িৎ ব্যবস্থা গ্রহণ ও যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার দাবি করছেন সচেতন মহল। উখিয়া-টেকনাফ এলাকায় রোহিঙ্গারা নিজে টমটমগাড়ি ও সিএনজি অটোরিকশা চালিয়ে যত্রতত্র দেদারসে ঘুরাঘুরি করছে। এসব গাড়িতে করে অপহরণ করার অভিযোগ উঠেছে। তাই রোহিঙ্গাদের হাতে এসব গাড়ি চালানো নিষিদ্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা।


এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম বলেন, ‘ওই শিশুর পিতা রাতে জিডি করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’


উল্লেখ্য, একদিন আগে শুক্রবার লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গা যুবককে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে অপহরণকারীরা। মুক্তিপণ না দেয়ায় গত শনিবার রাতে এক যুবকের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরে ওই হাতসহ তাকে ফেরত পাঠায় অভিভাবকের কাছে। মুক্তিপণ না দিলে বাকিদের হত্যা করা হবে বলে পরিবারের কাছে হুমকি প্রদান করেছে।

Tag
আরও খবর