চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

জাতীয় শিক্ষা সপ্তাহে সারাদেশে শ্রেষ্ঠ ঢাকা কলেজ রোভার স্কাউট ও শ্রেষ্ঠ রোভার স্কাউট নাহিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-06-2023 10:57:11 am

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সাকিব হাসান নাহিদ। © ফাইল ছবি



◾মাহমুদুল হক হাসান : জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এ সারাদেশে শ্রেষ্ঠ গ্রুপ ও শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হয়েছে রাজধানীর ঢাকা কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ ও ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সাকিব হাসান নাহিদ।


গতকাল সোমবার (৬ জুন) গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে জাতীয় শিক্ষা সপ্তাহের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ শ্রেষ্ঠ গ্রুপ ও শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে নির্বাচিত হয়। 


এবছর সারা দেশের আটটি বিভাগ থেকে আটটি রোভার স্কাউট গ্রুপ ও ঢাকা মহানগর থেকে একটি রোভার স্কাউট গ্রুপ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফল দুপুরের পর ঘোষণা করা হয়।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এ-র জাতীয় কমিশনার ( সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য ) কাজী নাজমুল হক নাজু, বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক ( অতিরিক্ত ) জনাব উনু চিং সহ শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।


জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সারাদেশে শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ । তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিক বিকাশে শুরু থেকেই ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। কলেজের অভ্যন্তরীণ কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি দেশের দুর্যোগকালীন মুহূর্তেও স্বেচ্ছাসেবা কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান ইতোমধ্যেই শক্ত করে নিয়েছে। এসব কার্যক্রমের সমন্বিত পুরস্কার হিসেবেই ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ সর্বশ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।ঢাকা কলেজের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। এছাড়াও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও উদ্বুদ্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে জোর দেওয়া হবে বলেও জানান তিনি। 



এছাড়াও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে নির্বাচিত হওয়ায় একই কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান নাহিদ আনন্দ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের শারীরিক,মানসিক ও বুদ্ধিবৃত্তিক উন্নতি সাধনে রোভারিংয়ের বিকল্প নেই। রোভারিং মুলত একজন শিক্ষার্থীকে পড়াশুনার পাশাপাশি দক্ষ হয়ে ওঠতে সর্বোপরি সুনাগরিক হয়ে ওঠতে সাহায্য করে। আমি আমার এই অর্জনে প্রথমেই সৃষ্টকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আমার এই অর্জনে যারা সর্বোতভাবে সহযোগিতা করেছেন তথা আমার শ্রদ্ধেয় স‍্যার ম‍্যামদের প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা। সর্বোপরি ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের প্রতি আজীবন কৃতজ্ঞতা। নাহিদের এই অর্জনে স‍্যার ম‍্যামগণও উচ্ছাস প্রকাশ করেন।


ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও যোগ্য করে গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে রোভার স্কাউট। আমরা সবসময় হাতে-কলমে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেয়ার মাধ্যমে বাস্তবিক পরিবেশের সাথে নিজেদের খাপ খাওয়ানোর সক্ষমতা তৈরি করাতে চেষ্টা করি। একই সাথে দেশ ও দশের কল্যাণে নিজেদেরকে সর্বদা প্রস্তুত রাখার শিক্ষা দেওয়া হয়ে থাকে। সারাদেশে জাতীয় পর্যায়ে সর্বশ্রেষ্ঠ গ্রুপ নির্বাচিত হওয়া অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। আমরা আগামী দিনেও এর ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব।


উল্লেখ্য, বর্তমানে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, গ্রুপ স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন সহযোগী অধ্যাপক আয়েশা আক্তার, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী অধ্যাপক মামুনুর রশিদ এবং রোভার স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী অধ্যাপক ফারুক আহমেদ, ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।


আরও খবর