নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

উখিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি’র মাঠ মহড়া অনুষ্ঠিত

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সেবামুলক প্রকল্প ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উখিয়া উপজেলায় ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৬ জুন) বিকেল ৩ টায় উপজেলার সোনার পাড়ার পুলিশ বক্স সংলগ্ন মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।


উপজেলা টিম লিডার এবিএম আবুল হোসেন রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ।


বিশেষ অতিথি ছিলেন, সিপিপি কক্সবাজার জোনের উপ-পরিচালক হাসানুল আমিন,উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার এমদাদুল হক,সিপিপি মহেশখালী উপজেলা টিম লিডার মোহাম্মদ ওসমান।


এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সিপিপি’র সেচ্ছাসেবী নারী-পুরুষ ও সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি’সহ সকল পেশার লোকজন উপস্থিত ছিলেন।


উক্ত, মহড়ায় মসজিদ, পুকুর, মুজিব কিল্লা, স্কুল, প্রাথমিক চিকিৎসা, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, চেয়ারম্যান পরিবার, শিক্ষক পরিবার, ইমাম পরিবার, জেলে পরিবার, কৃষক পরিবার, মাতবর পরিবার, বাউল পরিবার, দোকান’সহ আরো কয়েকটি প্রদর্শনী স্থাপন করেছে।এমহড়ায় ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে ঘূর্ণিঝড়ের পরবর্তী সময় পর্যন্তু উপকূলীয় এলাকার মানুষের করণীয় দিক গুলো ধারাবাহিক ভাবে প্রদর্শনির মাধ্যমে দেখানো হয়েছে।


মহড়ায় সকল অংশগ্রহণকারীকে সিপিপিকে উপজেলা টীমের পক্ষ থেকে প্রাইজ বণ্টন করা হয়েছে।

Tag
আরও খবর