নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে তানভীর (২৩) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তানভীর (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। 


আজ ১২ জুন ( সোমবার) বিকেল পৌনে চারটার দিকে কুমারখালী উপজেলার গড়াই রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তানভীরের দুই বন্ধুও নদীতে নেমেছিলেন, তবে তাঁরা স্থানীয়দের সাহায্যে তীরে উঠতে পেরেছেন। 


নিখোঁজ তানভীর বরগুনার বাসিন্দা। এ ঘটনায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ খাইরুল আলম,কুমারখালীর ইএনও বিতান কুমার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 


ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের ১৩ জন ছাত্র একটি মাইক্রোবাসে করে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তাঁরা প্রথমে মেহেরপুরের মুজিবনগরে যান। সেখান থেকে যান কুষ্টিয়ায় ফকির লালন শাহের মাজারে। 

এরপর বিকেলে কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদীর রেলসেতুর নিচে নামেন ৫ বন্ধু। তাঁরা সাঁতরে গড়াই নদ পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দুই বন্ধু তীরে উঠতে পারলেও তানভীর সহ তিনজন পানির স্রোতে তলিয়ে যান। এরপর স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করা গেলেও তানভীরকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থল থেকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন হোসাইন বলেন, ১৩ শিক্ষার্থীর একজন নিখোঁজ হয়েছেন।খুলনা থেকে ডুবুরি পৌঁছেছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। সন্ধা সাড়ে সাতটা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।

Tag
আরও খবর