চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম,মহাসড়ক অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের সড়ক অবরোধ


সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ জুন) রাত ৯টারদিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রাস্তা অবরোধ করেন। অবরোধের ফলে দীর্ঘ জানজট সৃষ্টি হয়েছে ঢাকা আরিচা মহাসড়কটিতে।


সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শান্ত চন্দ্র শীল তার এক বান্ধবীসহ সাভার ষ্ট্যান্ড থেকে ব্যাটারিচালিত অটো রিকশা করে ক্যাম্পাসের দিকে আসছিলেন। সাভারের সিএন্ডবি এলাকায় পৌঁছালে মুখোশ পরিহিত অবস্থায় তিনজন ছিনতাইকারী ধারালো অস্ত্রসহ শান্ত চন্দ্র শীলের রিকশার গতি রোধ করে।


এ সময় মুখোশধারী ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কোপ দিয়ে শান্তর ডান হাতের পাঁচটি আঙুল কেটে ফেলে। তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শান্তকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


আহত শান্ত চন্দ্র শীল আমাদেরকে বলেন, ‘সন্ধ্যায় আমি ও আমার বান্ধবী সাভার থেকে ক্যাম্পাসে ফিরছিলাম। এ সময় মুখ ঢাকা অবস্থায় তিনজন ছিনতাইকারী আমাদের রিকশার গতিরোধ করে আমাকে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে আমার মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও ছিনতাইকারীর কবলে পড়তে হয় আমাদের। তাহলে সাধারণ মানুষের কী অবস্থা!


সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক দৈনিক দেশচিত্র কে বলেন, ছাত্ররা বেশ কিছু দাবি জানিয়েছে। আমরা দাবিগুলো শুনেছি, তবে সবকিছু আমাদের এখতিয়ারের মধ্যে নেই। আমরা ছাত্রদের দেওয়া দাবিগুলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি তারা পরবর্তী সিদ্ধান্ত নিবেন।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। সাভারের রাজ্জাক প্লাজায় দোকানদার ও ছাত্রদের মধ্যে একটি ঝামেলার কারণে প্রক্টর সেখানে রয়েছেন। আমি সহকারী প্রক্টরদের বলেছি তারা যেন বিষয়টি দেখেন।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল বলেন, শিক্ষার্থীরা সড়কে নিরাপত্তার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।

আরও খবর






6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে