দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদাবাজি-হয়রানির প্রতিবাদে রাজধানীর চীন-মৈত্রী সেতু অবরোধ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে রাজধানীর চীন-মৈত্রী সেতু অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন সিএনজিচালকরা। বৃহস্পতিবার সকাল ১০টায় চীন-মৈত্রী সেতুর মাঝখানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।

এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ আটকে থেকে যানবাহন থেকে নেমে হেঁটে অনেকেই সেতু পার হন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও স্বাভাবিক করতে পারেনি যান চলাচল। পরে চাঁদাবাজি বন্ধের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন চালকরা। এদিকে দীর্ঘ দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হলেও সেতুতে সিএনজি পারাপার বন্ধ রয়েছে।

এ বিষয়ে সিএনজি চালকদের নেতা মুন্না বলেন, চাঁদাবাজি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের নাম দিয়ে চাঁদাবাজরা প্রতিদিন জুরাইন পোস্তগোলা সেতুর গোড়ায় সিএনজি প্রতি ৬০ টাকা নেয়। কয়েক দিন আগে ৩০ টাকা চাঁদা নিত। হঠাৎ করে সেটা দ্বিগুণ করা হয়েছে। এই চাঁদার কোনো রশিদ দেয় না। কোনো চালক টাকা দিতে না চাইলে মারধরসহ হয়রানি করা হয়।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, সিটি করপোরেশনের নামে চাঁদাবাজির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও খবর