রায়পুরে (লক্ষ্মীপুর) জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৫ জন আহত কমিটি না ‘কম্প্রোমাইজ’? সেনবাগ ছাত্রদলের নেতৃত্ব নিয়ে রহস্য ক্ষমতা অপব্যবহার করলে, ক্ষমতাচ্যুৎ হতে হয় : নজরুল ইসলাম খান দিনাজপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি যশোরের অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধ, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা যশোরের খাজুরায় মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ আকাশ নামে এক যুবক গ্রেপ্তার আশাশুনি প্রতাপনগরে দুর্যোগ ঝুঁকি ও প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ হত্যা ও মাদক মামলার আসামি অহিদুল আটক ৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান গণমাধ্যমে নারী নেতৃত্ব তৈরিতে আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিচ্ছে ববি সাংবাদিকতা বিভাগ কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদ্যুৎ অফিসের ২০০ গজের মধ্যে ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা ঢাকায় রিপ্রেজেন্টেটিভ হয়রানির প্রতিবাদে উত্তাল যশোর: ফারিয়ার বিক্ষোভ স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে ফল খাওয়ার সময় ও পদ্ধতি

নোয়াখালীর বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত ৩১ মামলার পলাতক আসামী গ্রেফতার



নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৪টি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৩১টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী প্রতারক মোঃ ইসমাইল গ্রেফতার।

সোমবার (১৯ জুন) বিকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। 

গ্রেফতারকৃত আসামী কাজী মোঃ ইসমাইল(৫৫) নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাশপুর গ্রামের আবদুল মালেকের ছেলে। 

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম রনি এর নির্দেশনা মোতাবেক  বেগমগঞ্জ থানার এস আই কৃষ্ণ কুমার দাস, এস আই ফিরোজ আহম্মেদ, এস আই তানভীর আহম্মদ, এ এস আই আবদুর রহিম সহ অভিযান পরিচালনা করিয়া মতিঝিল থানা এলাকা, ডিএমপি, ঢাকা রোববার রাতে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম,পিপিএম (বার) এসব তথ্য নিশ্চিত করেন জানান, গ্রেফতারকৃত আসামী ২০১৮-১৯ সালে চৌমুহনী বাজারে রুবি প্লাজায় হাজি এয়ার মিডিয়া ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠান খুলে হজ কার্যক্রমের নামে হজযাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেন।

তার বিরুদ্ধে ৩১ টি মামলার পরোয়ানার মধ্যে ১৪ মামলায় ৮ বছর ৬ মাস ১৫ দিনের কারাদণ্ড দেয় আদালত। একইসঙ্গে  এক কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসপি আরো জানায়, সোমবার বিকেলে আসামীকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর