পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরপুর পুলিশ লাইন্স একাডেমির সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে গৃহবধু ও শিশু হত্যার পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে সৎ বোনের প্রাক্তন প্রেমিককে সাথে নিয়ে বোনকে গলা কেটে হত্যার অভিযোগে প্রাক্তন প্রেমিক ও ভাই এবং শিশু সন্তানকে হত্যার অভিযোগে সৎ পিতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে পৃথক দুই আদালত। রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এরফান উল্লাহ এই রায় দুটি প্রদান করেন। 

সাজাপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাক্ষনগাতি গ্রামের হায়দার আলীর ছেলে সাদ্দাম হোসেন, নাটোরের ক্ষিরপোতা গ্রামের হাসান তালুকদারের ছেলে মাসুদ ও বেলকুচি উপজেলার গোপালপুর গ্রামের জজ মিয়ার ছেলে মনিরুল ইসলাম। সাজাপ্রাপ্তদের মধ্যে ছাদ্দাম ও মাসুদ পলাতক রয়েছেন।

আদালতসূত্র জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাক্ষনগাতি গ্রামের হাসান তালুকদার তার প্রথম পক্ষের সন্তান মাসুদকে লালন পালন না করায় সে পিতার উপর ক্ষিপ্ত ছিল। অপরদিকে হাসান আলী তার দ্বিতীয় পক্ষের মেয়ে শিউলি খাতুনকে তার প্রেমিক সাদ্দাম হোসেনের সাথে বিয়ে না দিয়ে অন্যত্ত বিয়ে দেওয়ায় সাদ্দাম হোসেনও ক্ষিপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় সাদ্দাম হোসেন ও মাসুদ যোগসাজশে ২০১০ সালের ২০ নভেম্বর হাসান আলীর মেয়ে শিউলি শ্বশুরবাড়ি থেকে তার বাড়িতে বেড়াতে আসলে কৌশলে ডেকে নিয়ে পাশ্ববর্তি রাজিবপুর বিলে গলাকেটে হত্যা করে। হত্যার পরদিন হাসান আলী সাদাদাম ও মাসুদের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির আজ এই সাজা প্রদান করেন।

অপরদিকে জেলার বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি গ্রামের সাহিদা খাতুন প্রথম স্বামীর সাথে বিয়ের পর একই উপজেলার পাশ্ববর্তি গোপালপুর গ্রামের মনিরুলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের পর থেকেই মনিরুলের চক্ষশূলে পরিনত হয় শাহিদার প্রথম পক্ষের সাত বছরের শিশু সন্তান শাহাদৎ হোসেন। একপর‌্যায়ে ২০১৯ সালের ১৯ মে বিকেলে মিষ্টি খাওয়ানোর কথা বলে শিশু শাহাদৎকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোজ হয় মনিরুল। এর ছয়দিন পর পাশ্ববর্তি শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর চরে অর্ধগলিত অবস্থায় শিমু শাহাদতের লাশ পাওয়া গেলে শাহিদা খাতুন মনিরুলসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এরফান উল্লাহ আজ মনিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।

আরও খবর