নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

আয়শা রশিদ বিদ্যানিকেতনে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সীমানা প্রাচীর নির্মান কাজের শুভ উদ্বোধন

আয়শা রশিদ বিদ্যানিকেতনে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সীমানা প্রাচীর নির্মান কাজের শুভ উদ্বোধন

 সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, স্মার্ট বাঙলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে তৈরী হতে হবে। এজন্য নতুন প্রজন্মকে এখন থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও আধুনিক বিজ্ঞান মনস্ক জাতির কর্নধর হিসেবে এগিয়ে আসতে হবে। তাই সুন্দর আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় এই কোমলমতি শিশুদের পড়াশোনার কোন বিকল্প নেই। বুধবার দুপুরে সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামে প্রতিষ্ঠিত আয়শা রশিদ বিদ্যানিকেতনে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সীমানা প্রাচীর নির্মান কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি ড. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান প্রকৌশলী আবদুল বাতেন,প্যানেল চেয়ারম্যান শরিফুল  ইসলাম, পরিষদের সদস্য ইকরামুল হক,বিদ্যালয়ের পরিচালক গাজী ফজলুল মতিন মুক্তা,  পরিচালক সাইফুল ইসলাম মুছা, সরকারি  প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির জেলা  সভাপতি উদয় কুমার পাল, পরিচালক ফেরদৌস রবিন, ও অন্যান্যরা। অনুষ্ঠানে  বিদ্যালয়ের  শিক্ষক  মন্ডলী ছাড়াও ছাত্র ছাত্রী ও এলাকার বিশিষ্টজনের উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।