মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

অ’স্ত্রে’র মুখে জি’ম্মি করে ফের দুই রোহিঙ্গাকে অ’প’হর’ণ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দু’দিনের ব্যবধানে ফের অপহরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। অস্ত্রধারী সন্ত্রাসীরা দুই রোহিঙ্গা যুবককে বসত-ঘরের সামনে থেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

শুক্রবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের শালবাগান-২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। ক্যাম্প মাঝি বজলুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

অপহৃতরা হলেন-টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ব্লক-এ/৫ এর মো. আলমের ছেলে রবি আলম (২৬) একই ক্যাম্পের সলিমুল্লাহ’র ছেলে মো. ইলিয়াছ (২৩)।

২৬ নম্বর ক্যাম্পের বজলুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ৮-১০ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী গ্রুপ রবি আলম (২৬) ও একই ব্লকের মো. ইলিয়াছ (২৩) নামে দুই যুবককে তাদের বাড়ির সামনে থেকে অস্ত্রের মুখে জিম্মি করে পশ্চিম দিকে পাহাড়ের দিকে নিয়ে যায়। ঘটনার পর পরই ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার জামাল পাশা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

এর আগে বুধবার (২১ জুন) টেকনাফের চাকমারকুল ক্যাম্প-২১ সি/১ ব্লকের রিজিম উল্লাহ (২৫), রিয়াজ উদ্দিন (২১) ও মজিবুল্লাহ (২৬) নামে তিন রোহিঙ্গা যুবককে অপহরণের একদিন পর আড়াই লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। এ ঘটনার পর দিন বৃহস্পতিবার (২২ জুন) লেদা ২৪ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা বাজার থেকে ফাঁকা গুলি করে মো. ইসলাম (৪৫) নাম এক বাঙালি ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের একদিন পর অস্ত্রধারী সন্ত্রাসীরা ২৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন অপহৃত ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে। আর টাকা না পেলে তাকে হত্যার হুমকি দিচ্ছেন বলে বিষয়টি জানিয়েছেন ভুক্তভোগীর ভাই মো. হাসান।

আরও খবর