নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

চকরিয়ার চিরিংগায় অভিযানে ইয়াবাসহ যুবক আটক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় চিরিংগা হাইওয়ে থানা পুলিশের একটি টিম যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫শত ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রশিদ (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে।


শনিবার (২৫ জুন) বিকাল ৩ টার দিকে চকরিয়া কলেজ গেইটের সামনে এ-লাইন পরিবহণের যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।


আটককৃত ইয়াবা পাচারকারি আব্দুর রশিদ পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গৌবিন্দখীল এলাকার এরফান আলী মাষ্টার বাড়ির মৃত লুৎফর রহমানের ছেলে।


এ সময় মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানা পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানা পুলিশের একটি টিম নিয়মিত টহলের অংশ বিশেষ চকরিয়া সরকারি কলেজ গেইট এলাকায় দায়িত্ব পালন করে। রবিবার বিকেল ৩টার দিকে চকরিয়া পৌরশহর থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী যাত্রীবাহী এ-লাইন পরিবহন বাস (চট্টগ্রাম-জ-১১-০১০৮ যোগে ইয়াবা পাচারে গোপন সংবাদ পাই হাইওয়ে পুলিশ। এমন সংবাদের ভিত্তিতে চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (এস আই) খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গাড়িটি সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি করা হয়।



ওই সময় গাড়ির যাত্রী আব্দুর রশিদ (৩০) নামে এক যুবককের দেহ তল্লাশি করা কালে তার প্যান্টের ডান পকেটে গোপনে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো নীল রঙের ৮টি প্যাকেটে ১ হাজার ৫শত ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করা হয়। পরে আটককৃত ইয়াবা পাচারকারী যুবককে থানায় প্রেরণ করা হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানান।


মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ১হাজার ৫শত ২৮পিস ইয়াবাসহ এক পাচারকারী যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হই। উদ্ধারকৃত এসব ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪ লাখ ৫৮ হাজার ৪শত টাকা। আটককৃত ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে হাইওয়ে থানা পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর