দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

গণঅধিকারে রেজা কিবরিয়ার বিরুদ্ধে সম্মিলিত অনাস্থা

abir chowdhury ( Contributor )

প্রকাশের সময়: 27-06-2023 02:20:51 am

গণঅধিকারে রেজা কিবরিয়ার বিরুদ্ধে সম্মিলিত অনাস্থা

গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৮৪ সদস্য। ওই দলের কেন্দ্রীয় কমিটিতে সক্রিয় সদস্য রয়েছেন ১০০ জন। বাকিরা ভোটদানে বিরত ছিলেন।

রোববার সংবাদমাধ্যমে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানা যায়।

দলটি জানায়, তাদের কেন্দ্রীয় কমিটির মোট সদস্য সংখ্যা ১২১। তবে এর মধ্যে সক্রিয় আছেন ১০০ জন। যাদের মধ্যে ৮৪ জন রেজা কিবরয়িার বিভিন্ন কর্মকাণ্ডে আপত্তি জানিয়ে অনাস্থা এনেছেন। সংগঠনের যুগ্ম-আহ্বায়ক শাকিল উজ্জামান স্বাক্ষরিত একটি চিঠিতে এসব বিষয়ে রেজা কিবরিয়ার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। কেন তাকে অপসারণ করা হবে না, সে বিষয়টিও জানতে চাওয়া হয়।

গণঅধিকার পরিষদ সূত্র জানায়, রেজা কিবরিয়া বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি সোমবার (২৬ জুন) দেশে ফেরার কথা রয়েছে। তাকে ডাকযোগে ওই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে অভিযোগ করা হয়, গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও ২১ দফার সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে যুক্ত রেজা কিবরিয়া। এ ছাড়া দলীয় কর্মসূচিতে তিনি অনিয়মিত।এসব অভিযোগ বিষয়ে ব্যাখ্যা দিতে সাত দিনের মধ্যে আহ্বায়ক কমিটির সভা ডাকার আবেদন জানানো হয়েছে রেজা কিবরিয়ার কাছে। তিনি উপযুক্ত ব্যাখ্যা দিতে না পারলে অথবা সভা ডাকতে ব্যর্থ হলে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে তাকে অপসারণ করা হবে বলে জানানো হয় চিঠিতে।

চিঠির সঙ্গে দুই-তৃতীয়াংশ সদস্যের স্বাক্ষর যুক্ত করা হয়েছে।

তবে এতে স্বাক্ষর দান থেকে বিরত ছিলেন দলটির সদস্য সচিব নুরুল হক নুর, ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন এবং রেজা কিবরিয়া ঘোষিত ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসান আল মামুন। 

গণঅধিকার পরিষদে কয়েকদিন ধরেই চলছে অস্থিরতা। ইনসাফ কায়েম কমিটির কর্মসূচিতে রেজা কিবরিয়ার অংশগ্রহণ নিয়ে এ বিবাদের শুরু। পরে রেজা কিবরিয়া নুরুল হক নুরের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠকসহ নানা অভিযোগ আনেন। এ সময় তৃতীয় আরেকটি পক্ষ সক্রিয় হয় গণঅধিকারে।

রেজা কিবরিয়া বিদেশে অবস্থান করায় এ বিষয়ে তার মতামত নেয়া যায়নি।

আরও খবর







deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৬৬ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে