‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

মেডিক্যাল ডায়াগনস্টিক ফি কমানো জরুরি।

মোঃ রুবেল আহমেদ ( Contributor )

প্রকাশের সময়: 07-03-2025 02:09:09 am

ভেজাল খাদ্যের সয়লাবে দেশ জুড়ে বেড়ে চলেছে রোগ-জীবাণুর হিড়িক। মৌসুমী রোগসহ বিভিন্ন রোগ-বালাই বেড়েছে প্রকট ভাবে। প্রায় সব বয়সের মানুষেরই কোননা কোন রোগে আক্রান্তের অভিজ্ঞতা রয়েছে। প্রযুক্তির আধুনিকতায় যদিও রোগ নির্ণয় সহজ হয়েছে। তবে অপর্যাপ্ত সরকারি হাসপাতালের কারণে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা খুবই অসহায়। জনাধিক্যের কারণে সরকারি হাসপাতাল গুলো হিমশিম খায় বিধায় চিকিৎসার জন্য যেতে হয় বেসরকারি হাসপাতাল গুলোতে। বেসরকারি হাসপাতালের ডায়াগনস্টিক ফি অত্যাধিক। যা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের বাহিরে। যেমন- ক্রিয়েটিনিন পরীক্ষা সরকারি হাসপাতালে করালে খরচ হয় ৫০ থেকে ১০০ টাকা। অন্যদিকে এই পরীক্ষা বেসরকারি হাসপাতালে করালে খরচ পড়ে ৪০০ টাকার ও বেশি। আবার সিবিসি টেস্ট সরকারি হাসপাতালে করালে ১৫০-২০০ টাকা অন্যদিকে বেসরকারি গুলোতে ৪০০-৫০০ টাকা। লক্ষ্য করলে দেখা যায় মেডিক্যাল টেস্ট ফি ক্ষেত্র বেঁধে দেড় থেকে দ্বিগুণ হয়ে থাকে। যা বর্তমান দেশের মূল্যস্ফীতি বিবেচনায় সাধারণ মানুষের কাছে দুঃসাধ্য। স্বাস্থ্য খাতের এদিকে জোরালো নজর না দিলে অবস্থা হবে মড়ার উপর খাঁড়ায় ঘা এর মতো।


মোঃ রুবেল আহমেদ, শিক্ষার্থী, ঢাকা কলেজ। 

Tag
আরও খবর