নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

কুবিতে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে নবীনবরণ সম্পন্ন

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মো. মাঈনুদ্দিন মাঈনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবুল হায়াত। প্রধান অতিথির বক্তব্যে মো. মাঈনুদ্দিন মাঈনু বলেন, "আমরা আগে কুমিল্লার অন্তর্ভুক্ত ছিলাম, এখন আমরা ব্রাহ্মণবাড়িয়া নামে একটি আলাদা জেলা। এই জেলা আমাদের পরিচয়, আমাদের গর্ব। আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। যদি কোনো মেধাবী শিক্ষার্থী আর্থিক সমস্যায় পড়ে, আমি তার পাশে থাকবো ইনশাআল্লাহ। যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে।" সংগঠনের সভাপতি তাওহীদ হোসাইন সানি তার বক্তব্যে বলেন,"পূর্ববর্তী কমিটিগুলো নবীনবরণ আয়োজন করতে পারেনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই নবীনবরণের পরিকল্পনা করি এবং আজ সবার সহযোগিতায় তা সফল হয়েছে। আমাদের সাধ আছে, সাধ্য নেই, অন্যান্য আঞ্চলিক সংগঠন থেকে বড় হওয়ায় অল্প বাজেটে প্রোগ্রাম করাও সম্ভব হয়ে উঠে না— তবুও আমরা সন্তুষ্ট। সংগঠন মেধা বিকাশের বড় ক্ষেত্র। ভবিষ্যতেও ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এগিয়ে যাবে বলে আশা করি।" উল্লেখ্য,আনন্দঘন পরিবেশে শেষ হয় নবীনবরণ অনুষ্ঠানটি।
আরও খবর